বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিনিময় আমি ওদের সাহস,শক্তি ও কৌশলের পৃষ্টপোষকতায় অতি আধুনিক উপকরণ দিচ্ছি । এই দেশে ফন্দি ফিকির,চালাকী বাটপারী করে কত জনেইতো কতভাবে সম্পদের পাহাড় গড়ছে । সামর্থানুযায়ী রাজ কোষাগাড় লূট করছে,পাবলিকের রক্ত চর্বিজোকের মত শুষে খাচ্ছে,বৈধ অবৈধতার প্রশ্নে কেউ আতংকিত নয়,আমিও কখনো তেমন ভাববার অবকাশ পাইনি । আমার অটল বিশ্বাস ,বেওকুফেরাই সুযোগ নামক দৈত্যটাকে পায়ে ঠেলে সরিয়ে দেয় । আমিও বেওকুফের দলে নেই । অর্থ বিত্ত প্রাচুর্য্য জৌলুসের মাঝে রাজ ভোগে জীবন কাটাচ্ছি । দেশটা গরিব,দেশের অর্থনীতি পঙ্গু,জনগণ দারিদ্রসীমার নিচে তথৈবচ,আমার তাতে করণীয় কিছু নেই । অফসোসও করি না । নিজে বাচলে বাপের নাম,অনাহার অনিদ্রায় ধুকে ধুকে মরে গেলে শেয়াল কুত্তায়ও শোকতাপ করবে না । তিন ছেলে মেয়ে বিদেশে পড়ালেখার পাশাপাশি জীবনের স্বাধীনতাকে স্বাধীনভাবেই উপভোগ করছে । তাদের প্রতি আমার কোন পিছুটান নেই । বিশাল অর্থ ভান্ডার রেখে গেছে কল্যাণ ট্রাষ্ট গঠন হবে । মেমোরিয়াল ফাউন্ডেশন হবে । প্রতিবছর স্বরণ সভা হবে,আমি কপর্দকহীনকে ঘেন্যা করি । কপর্দকহীন আবর্জনাতুল্য । সে নিজের যেমন উপকার করতে পারে না । তেমনি পারে না সমাজ দেশ জাতির কোন কল্যাণ করতে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now