বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কৌশলের বিকল্প কিছু নেই

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সেক্যুলারিষ্ট শিবিরের অনেকেই অনেকবার বলেছে ইউরোপের যে কোন দেশে আমার জন্ম হলে আমি মেধা মনন ও কর্মে কৌশলে সে দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম । আমি তাতে আবেগে আনন্দে উদ্বেলিত হই না,আমি জানি এইসব দেশে বাসার কুকুর বেড়ালের সর্দি হলও খবর পেয়ে দ্রুত এ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে যায় । আমার দেশে নব্বই ভাগ মানুষ এ্যাম্বুলেন্স হাসপাতালে দুরে থাক বিনা চিকিৎসায় মারা যায় । দুবেলা দুমুঠো অন্ন যোগাতে নাভীশ্বাস উঠে । পুষ্টিহীনতায় ভূগে প্রতিদিন মারা যাচ্ছে হাজার হাজার লোক । আমার নিজেরও কেন যেন মাঝে মাঝে মনে হয় এই দেশে জন্মে আমি ক্ষমাহীন ভূল করেছি,আবার কখনো মনে হয় দারিদ্রের কষাঘাতে ক্ষণভঙ্গুর দেশটা স্বার্থক,কোটি জনতা স্বার্থক । প্রগতিবাদীর অজাতশত্রুরা জগদ্দলের মত ক্ষমাতায় বসে থাকবে তা আমি বরদাশত করতে পারছি না । আমার মাথা ভন ভন করতে থাকে । ঘুন পোকাতুল্য রক্ষণশীল মৌলবাদীরা কেউ প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র নিয়ে কথা বললে যতগুলো মূল্যবান গালি জানা আছে সবই এক সাথে উগরে দিতে ইচ্ছে করে । মাথা বিগড়ে গেলে মাঝে মাঝে মনে হয় বেওয়ারিশ শেয়াল কুত্তার মত গুলি করে মারি । কিন্তু তা পারি না । কারণ ওদের মারা মানে ওদের পক্ষেই জনতাকে ক্ষেপিয়ে তোলা ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ কৌশলের বিকল্প কিছু নেই 3
→ কৌশলের বিকল্প কিছু নেই 2
→ কৌশলের বিকল্প কিছু নেই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now