বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোটবেলার দিনগুলোর মনে পড়লে, আজও স্মৃতির পাতায় হারিয়ে যাই। পড়ালেখা ছিল শুধু ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, ইংরেজি বর্ণ, ১-১০০ ইত্যাদি ইত্যাদি।আর আজ ৭ম শ্রেণিতে পড়ি। কতসব কঠিন পড়া, যেমনঃ উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা, ইংরেজি ব্যাকরণ, কঠিন গণিত ইত্যাদি। ছোটবেলায় ১দিনে ১টা অক্ষ শিখতাম।এখন একদিনে সকল বিষয়ের কতকগুলো পড়তে হয়। টানা 3 ঘন্টা পড়ার পর আবার মাথা থেকে উধাও। ছোটবেলায় পড়াশোনা ছিল পানির মতো সহজ। সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াতাম। আর এখন, পড়ার ঘরের বাহিরে পা দিলেই মা কন্ঠস্বর বেশে আসে ঃ ছেলেটা একটু পড়ে না; সারাদিন শুধু আড্ডা। অথচ কোথায় একটু ঘুরে বেড়াব তা নয়, সারাদিন পড়া আর পড়ার চাপ, পরীক্ষার ঝামেলা। আসলে সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়।পূর্বে ১০ জন বন্ধুর থেকে ৫ টাকা করে নিতাম ক্রিকেট খেলার জন্য। ৩০ টাকা বলের; ২০ টাকা ট্যাপের। এখন, নিজেই একা বল কিনতে পারি; কিন্তু ১০-১২ জন বন্ধুকে অর একসাথে পাই না। এইসব কথাগুলো মনে পড়লে, আজ ডুব দেই স্মৃতির পাতায়, কতটা আবেগপ্রবণ হই। ফিরে কি পাবো হারনো দিনগুলো? আগে বন্ধুমহলের কথা অনুযায়ী, প্রতিযোগীতা মতো সাওম পালন করতাম যে, কে রোজা বেশি রাখতে পারে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now