বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
কোনটা সম্ভব? ➡ উত্তর আপনারা দেবেন⬅
"অদ্ভুতুড়ে" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সিয়াম (০ পয়েন্ট)
X
আসসালামু আলাইকুম।
গল্প:- এটা মূলত গল্প নয়। এটা আমার বানানো কিছু প্রশ্ন। আর আমার দেখা কিছু বিষয়।
গল্পের ধরন:- অদ্ভুতুড়ে+সত্য ঘটনা
১৭/৩/২০১৯
প্রথমে ধরে নিন আমার কাছে হইয়েৎসুনের কমুনিকেটর যন্ত্র আছে।
আমাদের বাড়ির মেঝে শান বাধানো বা পাকা করা। উঠানে রান্নাঘর এবং গোয়াল ঘর আছে।
আমি সকাল ১১:০০ এর দিকে গরুর দুধ দোওয়ানোর পর ঘরে ঢুকে হাতমুখ ধুয়ে টিভি দেখতে বসলাম। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। আমি গিয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখলাম একটা হাতি। হাতি ভিক্ষা চাইলো আমি তখন একশ টাকা হাতিটার শুরে দিয়েদিলাম। হাতিটা চলে গেলো। আমি আবার এসে টিভি দেখতে বসলাম। কিছুক্ষন পর আবার কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলে দেখলাম একটা বেজি। বেজিটা সাপ চাইলো। তার নাকি সাপ খাওয়ার শখ হয়েছে। আমি তখনই একটা সাপ ঘরের মেঝের গর্ত থেকে তুলে দিলাম। বেজিটা চলে গেলো। আমি দরজা বন্ধ করে টিভি দেখতে বসলাম। আবার কে যেন দরজায় কড়া নাড়লো। আমি দরজা খুলে দেখলাম একজন ভিক্ষুক। আমাকে বললো গতকাল থেকে কিছু খায়নি। কিছু খেতে বা টাকা দেবে। আমি তৎক্ষনাৎ ২০০ টাকার একটা নোট তাকে দিয়ে দিলাম। ভিক্ষুক চলে গেলে দরজা বন্ধ করে টিভি দেখতে বসলাম। কিন্তু আবার দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দরজা খুলতে দেখলাম দুধওয়ালা। দুধ দিতে এসেছে। দুধ নিলাম।
এইযে একটা ঘটানাটা ঘটলো এর ভিতর থেকে কিছু সহজ প্রশ্ন আমি করবো। আপনারা কমেন্টে উত্তর দেবেন।
১ম প্রশ্ন:- কোনটা অসম্ভব? ➡ ব্যাখা দেওয়া না দেওয়া আপনার বিষয়⬅
২য় প্রশ্ন:- কোনটা একবছর বা দেড় বছর পর বা দুবছর পরে সম্ভব হতে পারে? ➡ ব্যাখ্যা বাধ্যতামূলক⬅
৩য় প্রশ্ন:- কার আগমন যুক্তিযুক্ত নয় বা হওয়ার কথা নয়? ➡ ব্যখ্যা বাধ্যতামূলক⬅
******************************
এখন বলবো আমার নিজের দেখা কিছু ব্যাপার । যা অনেকটা অদ্ভুত। আপনারা এর বৈজ্ঞানিক বা ধর্মীয় কোন ব্যাখ্যা জানা থাকলে বলবেন। এখানে প্রথম দুটো মজার হলেও পরেরটা সিরিয়াস।
১/ ১ম ব্যাপার:- চার পাশে ঘাস। মাঝখানে পরিষ্কার করে রাস্তা বানানো হয়েছে। চলাফেরার জন্য। মাঝে মাঝে গরু আসে ঘাস খায়। কিন্তু আমি যেটা দেখেছি সেটা হলো গরুগুলো ইয়ে(বুঝে নিন) করে ঠিক পরিষ্কার রাস্তার উপর। এর কারনটা কি? কেন গরু ঘাসে ইয়ে করে না? (উত্তর কমেন্টে⬇)
২য় ব্যাপার:- ছুচু চেনেন। ইদুরের মতো দেখতে গা থেকে পচা গন্ধ আসে। এদের আমি নোংরা হওয়া সত্বেও কখনো নোংরা জায়গায় থাকতে দোখিনি। এরকম কেন হয়? জানা থাকলে বলবেন?
তয় ব্যাপার:- তিনদিন কোন বৃষ্টি নেই। শুধু রোদ। হঠাৎ শুনলাম মাইকিং করছে অমুক পাড়ায় অমুক জন মারা গেছে। অমুক জায়গায় জানাযা হবে। তখনই বিষয়টা লক্ষ্য করতাম জানাযার আগে বা পরে আকাশ মেঘে ভরে যেতো এবং বৃষ্টি হতো। আর একটা বিষয় যে বৃষ্টিটা সবার ক্ষেত্রে হতো না। যারা রোযা নামাজ করতো। এককথায় ধার্মিক ছিলো এমন কোন লোক মারা গেলে এরকম বৃষ্টির ঘটনা ঘটতো। এরকম আমার বড় আব্বা অর্থাৎ আমার আম্মুর দাদা। উনি মারা যাওয়ার সময় আমি ছিলাম। উনি যথেষ্ঠ ধার্মিক এবং ভালো মানুষ ছিলেন। ওনার মারা যাওয়ার ৫ দিন আগেও কোন বৃষ্টি হয়নি। কিন্তু উনি মারা যাওয়ার ঘন্টাখানেক পরই আকাশ কালো করে বৃষ্টি নামলো। এখন আমার প্রশ্ন হলো এটাকি শুধুই একটা কাকতালীয় বিষয়? না এর কোন বৈজ্ঞানিক বা ধর্মীয় ব্যাখ্যা আছে? প্লিজ উত্তর দেবেন যদি জানা থাকে।
আমি দেখেছি যখন কোন ধার্মিক পরহেযগার মানুষ মারা গেছে তখনই বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা করে দিচ্ছে। হয়তোবা মুমিন বান্দাদের জন্য এটা আল্লাহর রহমত। তাও আপনারা উত্তর দিয়েন।
পড়ার জন্য আইসক্রিম
^499
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now