বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কেমন আছো? শান্ত?
-এতক্ষণ ভাল ছিলাম না..
-কেন?
-তুমি ছিলে না তাই...
-আমি তো আছি সব সময়...
-কিন্তু মাঝে মাঝে কোথায় হারিয়ে যাও?
-কই আমি তো কোথাও যাই নাই...
-তুমি এমন কেন?
-কেমন?
-এই যে বুঝতে পারি না তোমাকে...
-তুমি আবারো সিগারেট খাচ্ছ??
-হ্যা..না..মানে..
-কি হ্যা না মানে..তুমি জানো না আমার এসব পছন্দ না।
-কিন্তু...
-কোন কিন্তু নাই.. এসব খেলে আমার খুব কষ্ট হয়।
-কেন?...
-তুমি জানো না কেন?আমি তোমার মাঝেই আছি।
-হুম...
-কি হুম?? আর কোনোদিন খাবা না...
-আচ্ছা খাবো না।
-হুম গুড বয়।
-শোন রুপা।
-হ্যা বল...
-ওরা সবাই বলে তুমি নেই কিন্তু ওরা কিভাবে জানবে যে তুমি আছো আজো আমারর ভালবাসায় মিশে। আমার প্রতিটা রক্তবিন্দুতে।
-সত্যিই বলে সবাই আমি তা নেই..
-একদম বলবা না তুমি আছো আমার ভালবাসায়।
বেচে আছো আমার মাঝে।
-হুম....
-আচ্ছা আমাদের কেন এমন হল?
-কেমন?
-কেন তুমি আমার কল্পনা?
-কই এই তো আমি তোমার সামনেই দাঁড়িয়ে
-হ্যা কিন্তু সবাই বলে কেন তুমি নেই?
-আচ্ছা বাবু প্লিজ তুমি আর কান্না করবা না আমিতো আছি তোমার সাথেই।
-হুম
-আচ্ছা যাই তাহলে আমি??
-না প্লিজ এই তো এলে আবার এক্ষুনি?
-যেতেই হবে প্লিজ বাবু আজ যাই।
-আচ্ছা
-ভাল থেকো।
-হুম।
★শান্ত আর রুপা দুজন দুজনকে ভালবাসে খুব তাদের সম্পর্কটা হয় আজ থেকে তিন বছর আগে
এভাবে:
০১-০৬-২০১২ ইং তারিখ আজ শান্ত বের হয়েছে কিছু বই কেনা লাগবে। বুক শপে ডুকতেই একটা মেয়ের সাথে ধাক্কা লাগে শান্তর।
-সরি আই এম ভেরী সরি।
-সরি মানে কি পেয়েছেন? ধাক্কা দিবেন আবার সরি বলে চলে জাবেন।আপনাদের মতলব টাই এই রকম মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না??
-প্লিজ আসলে আপনি যা ভাবছেন আমি তেমন না আর সত্যি বলছি আপনাকে আমি ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেই নাই সরি
-আবার সরি বলছেন জু* দেখেছেন?
-প্লিজ সরি বললাম তো..
-কিসের সরি....
-দেখুন অনেক্ষন ভাল এবং ভদ্র ব্যবহার করেছি আপনাকে আমি ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেই নাই।
-কি সাহস কত? অভদ্র ইতর বদমাশ।
-এই ম্যাডাম প্লিজ সাইলেন্ট হউন।বায়।
-বায় বায়..
.
★কি মেয়েরে বাপু ভদ্রতা বলতে কিছু নাই নাকি?
মেঝাজটাই খারাপ করে দিলো পুরো দিনটাই মাটি করে দিল......
★সব ছেলেরা এক মেয়েদের দেখলেই গায় পরতে ইচ্ছা হয় নাকি...মেঝাজ খারাপ করে দিল আরেকটু হলেই দিতাম একটা বসিয়ে.....
-নীলিমা এই ছেলেটা কে রে?
-কোন ছেলেটা?
-আরে অই বদমাইশটা?
-কে?
-অই দেখ খিলখিল করে হাসছে...
-ও শান্তর কথা বলছিস?
-কি অইটার নাম শান্ত? নাম্বার ওয়ান বেয়াদপ।
-কেন কি করলো তোর সাথে?আর তুই তাকে বেয়াদব বলছিস?
-আর বলিস না কাল বুক শপে ইচ্ছাকৃত ভাবে আমাকে ধাক্কা দিল আবার বড় কথা বলছে সরি সরি।আবার বলে ভুলে লেগেছে..
-তাইলে শান্ত ঠিক বলেছে।
-কি?
-হ্যা ও আমাদের সকলের অহংকার। কোন মেয়ের দিকে বাবাজে দৃষ্টিতে তাকাবে না কথা দূরে থাকুক....
-কি তাহলে...
-কি??
-দোস্ত আমার সরি বলা লাগবে কাল খুব বড় ভুল করে ফেলেছিরে..
-কি?তাই নাকি?দেখ কি করছ আমাদের তো পাত্তাই দেয় না।
-তুই একটা কিছু কর প্লিজ।
-আচ্ছা চল দেখি কি হয়।
★অত:পর★
-শান্ত?
-জ্বী কে?
-আমি নীলিমা
-আমার কাছে কি?
-না আমি না রুপা।
-রুপাটা কে?
-আমি রুপা [রুপা]
-আপনি, আপনি, কালকের সেই না?
-হ্যা।
-আবার এসেছেন কেন?এত অপমান করলেন তাতেও মন মিটেনাই? আবাবার এসেছেন নাকি কাল বাকি ছিল আজ পূরন করতে এসেছেন?
-না আসলে আমি আপনাকে সরি বলতে এসেছি।...
-কেন?
-কালকের আচরণ এর জন্য...
-এখন সরি বলছেন আবার একটু পর এসে অপমান করবেন থাক সরি বলা লাগবে না বায়।
-প্লিজ সত্যি বলছি আমি খুব লজ্জিত।
-কাল আমিও খুব লজ্জিত ছিলাম হাত জোড় করে সরি বলছিলাম আর আপনি কি করলেন?
-সরি [কান্নাজড়িত কন্ঠে]
-প্লিজ মাফ করে দে শান্ত প্লিজ।
-আচ্ছা দিলাম।
-ধন্যবাদ। [বলেই চলে যায় রুপা আর নীলিমা]
হুম কি জানি আবার কখন আসে অপমান করতে?
★এভাবেই প্রতিদিন তাদের প্রায় কথা হয় আস্তে আস্তে সেটা ভালবাসায় পরিণত হয়।দুজন দুজনকে ভালবেসে ফেলে। সবাই তাদের খুব ভালবাসে। পারিবারিক ভাবে তাদের বিয়ে ঠিক হয়েছে। বিয়ের কেনাকাটায় যখন সবাই ব্যস্ত তখন ই কল আসে শান্তর মোবাইল এ
-কে শান্ত?
-হ্যা।
-তুমি কই বাবা তাড়াতাড়ি আসো
-কেন আংকেল?
-বাবা বাবা রুপা এক্সিডেন্ট করেছে..
-না না মা এ হতে পারে না।
★পাগলে মত ছুটে যায় হাসপাতালে রুপার জন্য দেখে রুপা একটি বেডে শুয়ে আছে।
-রুপা রুপা দেখ আমি এসেছি প্লিজ চোখ খুলো
-কে শান্ত?তুমি এসেছো আমার হাতে আর বেশী সময় নেই।
-কি বলছো তোমার কিছুই হবে না
-তা কি করে হয় বাবু আল্লাহ যে আমাকে ডাকছে তার কাছে।
-আমি তোমাকে কোথাও যেতে দিব না।
-তুমি খুব ভাল থাকবে বাবু কষ্ট পাবে না কিন্তু।
-তোমাকে ছেরে আমি কিভাবে ভাল থাকি?
-থাকতে হবে তোমাকে আজ থেকে।
-তোমাকে আমি কোথাও যেতে দিব না
-কোনো চিন্তা করবা না আমি তোমার সাথেই থাকবো সারাজীবন।
-হ্যা তাইতো। বলেই বুকে টেনে নেয় রুপাকে]
-বাবু আমাকে শক্ত করে ধর আমার খুব কষ্ট হচ্ছে
নি:শ্বাস নিতে পারছি না সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে...
-তোমার কিচ্ছু হবে না কিচ্ছুনা। বাবুনী এই কথা বলছো মা কেন চোখ খুলো প্লিজ উঠো আমার বউ হবে না? তুমি বলতে না তুমি লাল শাড়ী পরে থাকবে আমার বউ হয়ে? উঠো প্লিজ
★আর উঠবে না রুপা কারন ইতিমধ্যে আমাদের ছেড়ে সে চলে গেছে দূরে খুব দূরে।
সেই থেকে কথা বলে শান্ত এভাবে সবাই বল্লেও যে রুপা নেই সে জানে রুপা আছে প্রতিটা মুহুর্তে তার সাথে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now