বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাল্যকালে পন্ডিত মশাই এর কাছে গল্প শোনেছি রাম লক্ষণ সীতার বনবাস আর রাবন রাজার দেশ শ্রীলংকা সম্পর্কে । আরো শুনেছি সীতাকে অপহরণ করে রাবন রাজার দেশ শ্রীলংকায় বৃন্দ পর্বতে এক কোঠরিতে রেখেছিল লুকিয়ে । আর হনুমান সেই বিন্দ্র পর্বতই মাথায় করে নিয়ে এসে ছিল । এই গল্প শোনার পর তখন থেকেই মনে অনেক কৌতুহল ছিলো সেই রাবন রাজার দেশ শ্রীলংকা দেখার জন্য । এ ছাড়াও ইসলাম ধর্মেও জেনেছি আমাদের আদি পিতা হযরত আদম (আঃ) বেহেস্ত হতে গন্ধম ফল খেয়ে ভুল করার কারণে আল্লাহ কর্তৃক বিতিড়িত হয়ে এই দেশে এসেছিলেন । সত্যি এসব শোনা বা জানার পর একটা কৌতুহল সারা জীবন লালন পালন করে এসেছি মনের মুকুরে । সেই দেশে সুযোগ এলো ১৯৯৮ ইং সনে একটা আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের সুবাদে । আর কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলংকার রাজধানী কলম্বো শহরেই । আজ দিব্য স্মরণে আছে,এয়ারপোর্টে অবতরণের পর প্লেন থেকে নেমে আমাদের সকল বাংলাদেশ Delegates দের কলোম্বো শহরে এক বিলাশ বহুল হোটেলে থাকার ব্যবস্থা হয়েছিল । ভারত মহাসাগরের পাড়ে অবস্থিত কলম্বো শহর । বিভিন্ন জাতের বৃক্ষরাজিতে ভরপুর ,অতি মনোরম এবং কোলাহল মুক্ত পরিবেশ । সত্যি অত্যন্ত ভাল লেগেছিলো কলম্বো শহর ।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now