বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছোট এক গ্রামে ছোট এক পরিবার।বাবা মায়ের একমাত্র সন্তান নাম ছিল তার লতিফ।পড়ালেখা করতো পাশাপাশি কৃষি কজ ও করতো।খুব কষ্টে দিন চলছিল তাদের।গ্রীস্ম কাল, খুব গরম পরছিল।হটাৎ একদিন লতিফ তাদের বাড়ির পাশে একটি লিচু গাছের নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়লো।কিছুক্ষন পর লতিফ দেখলো হটাৎ লিচু গাছটি আলোকিত হয়ে গেল। লতিফ ভয় পেয়ে গেল এবং দৌড়ে ঘরে চলে গেল। কিছুদিন পর লতিফ ঐ ঘটনা ভুলে গেল।আবার একদিন লতিফ ঐ গাছের নিচে চাদর বিছিয়ে শুয়ে পড়লো। তখন আগের মতো আবার গাছটি আলোকিত হয়ে গেল।এবার লতিফ ভয় না পেয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো।লতিফ গাছের দিকে তাকাল,এবং দেখলো সাদা কাপড় পড়া একটি ""পরি""লতিফ ভয় পেয়ে গেল। "পরি" তাকে বললো তুমি ভয় পেয়োনা আমি তোমার কোন ক্ষতি করবো না।তারপর থেকে ছেলেটি প্রতিদিন ঐ ""পরির"" সাথে দেখা করতে যায়।লতিফের পরিবারের আয় বেড়ে গেলো। তাদের ভালোই দিন কাটছিল। একদিন লতিফ ঐ পরির সাথে কথা বলছিল এমন সময় পাশের বাড়ির হারুন মিয়া দেখে ফেলে।সে লতিফের সামনে এলো,এবং বললো লতিফ তুই কার সাথে কথা বলছিলি।লতিফ বললো নাতো আমি কারো সাথে কথা বলি নাই।সে বললো আমি এখানে অনেক আলো দেখলাম এগুলো কিসের আলো ছিল।লতিফ তার সাথে কথা কাটিয়ে ঘরে চলে গেল।পরের দিন থেকে ""পরিটি"" আর তার সাথে দেখা করতে এলো না।শুরু হলো দুর্ভগ লতিফ দিন দিন চিকন হয়ে যাচ্ছে।তার কন্ঠ বাদুড় বিড়ালের মতো হয়ে গেল।অনেক বড় বড় হাসপাতালের বড় বড় চিকিৎসক তার চিকিৎসা করল কিন্তু কোন ডক্টর তার রোগ ধরতে পারলো না।পরিবারে কান্নার ঝর বয়ে যাচ্ছে।কিন্তু লতিফ সুস্থ হচ্ছেনা। একদিন এক লোক তার বাবা মাকে পরামর্শ দিল লতিফকে ফকিরের কাছে নিয়ে যেতে।লতিফের বাবা মা তার কথা মতো লতিফ কে ফকিরের কাছে নিয়ে গেল।ফকির বললো লতিফ কে কালো যাদু করা হয়েছে।অনেক দেরি হয়ে গেছে।ওকে আর বাচানোই যাবে না।কালো যাদু করতে ব্যাবহার করা হয়েছে একটি বিড়াল এবং তার শরীরে গাঁথা হয়েছে হাজারো সুচ।ওকে বাচানো যেতে যদি ঐ বিড়াল খুঁজে আনা যায়।যেহেতু ঐ বিড়াল খুঁজে আনা সম্ভব নয় আমার পক্ষে ওকে বাচানো সম্ভব নয়।লতিফকে বাড়ি নিয়ে যায়।ফজরের আগে ""পরিটি""শেষ বারের মতো লতিফের সাথে দেখা করতে এলো এবং লতিফকে সব খুলে বললো খলিল বিহারি এই সব করছে।লতিফ তার বাবা মাকে মৃত্যুর আগে বলে গেল।তার কিছুক্ষন পর লতিফ মারা গেল।অকালে চলে গেল একটি প্রান।ধীরে ধীরে সবাই ভুলে গেল লতিফকে গ্রাম থেকে মুছে গেল লতিফের নাম।এখনো দেখা যায় আধার রাতে লতিফের কবরের পাশে কাউকে কান্না করতে। গ্রামের লোক খলিল বিহারির উপর ক্ষেপে গেল কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমান নেই।তারপর খলিল বিহারি ও লতিফের মতো মৃত্যু বরন করে।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now