বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ক্ষণিকের সংসার

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাদ আহমেদ (০ পয়েন্ট)

X আসুন আপনাদের একটি গল্প শোনাই , গল্পটি শোনার শর্ত হল গল্পটি শুনলে অবশ্যই কমেন্টে মতামত জানাতে হবে গল্পটি রফিক সাহেবের , কোন এক শান্ত দুপুর , মাসের ১২ তারিখ শুক্রবার, রফিক সাহেব খুব চিন্তিত ভাবে বসে আছেন , চিন্তা করছেন সংসারের পরিস্থিতি নিয়ে , বাজার দর , অদূর ভবিষ্যৎ , অফিসের দায়িত্ব , মানুষের হক, বাসা ভাড়া নিয়ে , সন্তানের সখ পুরন , নিজেও অনেক স্বপ্ন দেখেন পরিবার নিয়ে সেগুলো নিয়ে , ভাবছেন আর অনমনে তাকিয়ে চিন্তা করছেন এখন অর্থনৈতিক অবস্থা আসলে তার খুব বেশি ভালো নেই ,তার উপর রফিক সাহেবের অফিশিয়াল প্রেসারে আসলে উনি ক্লান্ত , এত মানুষকে নিয়ে কাজ করা তাদের দেখভাল করা তাদের সাথে প্রতিটা সময় লেগে থাকা খুব কস্টকর কিন্তু তারথেকে বড় কস্ট হচ্ছে এই কস্ট কাউকে বলতে না পারাটা , দুউউর সব ছেরে নিভৃতে কোন এক গায়ে চলে যেতে পারলে ভাল হত যেখানে কোন মানুষ থাকবেনা একলা জীবন? ভাবলেন রফিক সাহেব হঠ্যাত ফোন কলে ধ্যান ভাঙল রফিক সাহেবের , ক্লাইন্ট ফোন দিয়েছে নামাজের পরে দেখা করতে হবে , ১২ তারিখ হয়ে গেছে এখনো উনি বাসা ভাড়া টা দিতে পারেন নি দেখা করলে হয়ত পেমেন্ট পাওয়া যাবে তাই দ্রুত রেডি হয়ে নামাজের জন্য বের হলেন , সকালের নাস্তাটাও ঠিক ভাবে করতে পারলেন না নামাজের পরে ক্লাইন্টের সাথে দীর্ঘ মিটিং পেট চো চো করছে খিদায় কিন্তু কিছু বলতে পারছেন না , পাছে ক্লাইন্ট এর উপরে কিছু বলা যায়না তারথেকেই ত রুটি রুজি হয় , এমন সময় প্রিয়তমা স্ত্রীর মেসেজ , কি গো খেতে আসছোনা ? হা আর একটু পরেই বের হবো বললেন রফিক সাহেব ! কিন্তু বিধিবাম ক্লাইন্টের সেই সময়ই সব আপডেট গুলো মনে পড়লো যাই হোক, সেগুলো নিয়ে বসলেন সলভ করার জন্য আর জানাই কথা ক্লাইন্ট মিটীং এ , বিরিয়ানি মিষ্টি খেতে ডাকেনা, পোলাও খেতে ডাকেনা , যত প্রকার সমস্যা , বা কথা শুনাইতে আসে , জবাবদিহি করতে আসে মাথা অলরেডি হ্যাং হয়ে আছে আজ ত শুক্রুবার তারও মন চায় বাসায় রিল্যাক্স হয়ে বাচ্চাদের সাথে খেলা করতে , একটু ঘুরতে যেতে , বা মজার রান্নাকরে খেতে কিন্তু ... আপডেট গুলো শুনলেন মাথা ঠান্ডা করে সাথে কিছু বাক-বিতন্ডাও হলো ক্লাইণ্টের সাথে মেজাজ হারালেও চুপ থাকলেন রফিক সাহেব তবে মানসিক ভাবে একটু হতাশ হলেন যে টাকা পয়সা ত কিছু দিলনা !! তারুপরে এত কাজ দিয়ে গেলো যেগুলো তাকে করতে হবে ভেবেই মন খারাপ হয়ে গেল রফিক সাহেবের , এরই ভিতর ভুলে গেলেন যে প্রিয়তমা স্ত্রীকে বলেছিলেন খেতে আসছেন একটু পরেই এরই মাঝে আছরের আজান ! অবশেষে মিটিং শেষ হলে বের হলেন রফিক সাহেব , লো প্রেশার এর রুগি তিনি , খুদা বেশি লাগলে চোখে ঝাপসা দেখেন , গা হাতপাকাপে, আবার উনার লিভারে সমস্যা , পেটে গ্যাস হলে যন্ত্রনা ! ধুরর পুরুশ মানুষের আবার যন্ত্রনা !! কার সময় আছে এটা নিয়ে চিন্তা করার ! আল্লাহর দুনিয়াতে এখনো মরি নাই এটাই ত শুকরিয়া ভাবলেন রফিক সাহেব ! , লেএএএএ বাসায় বালতি ভরা কাপড় ভিজিয়ে রেখেছেন সেটাও ত ধোয়া বাকি !! বাসার রাস্তা ধরলেন রফিক সাহেব ! ভাবলেন প্রিয়তমা স্ত্রী হয়ত রেগে আছে ! কিন্তু বাসায় যেয়ে দেখলেন পরিস্থিতি স্বাভাবিক , সুন্দর করে ভাত , মুরগি দিয়ে খেতে বসলেন মনে মনে খুশি হলেন যাই হোক লেটে আসার ব্যাপারটি তার শিক্ষিত সাংসারিক বঊটি বুঝে নিয়েছে কোন সমস্যা ছিল , ভালই লাগলো এমন বুঝমান বঊ থাকলে আসলেই সংসারে শান্তি কাজ করে সাথে খাওয়ার জন্য ডাকলেন তিনি তার প্রিয়তমা বউকে , বললো পরে খাবে , আবার ডাকলেন কিন্তু বললো পরে খাবে , কিরে রাগ করে আছে নাকি আবার ? ভাবলেন রফিক সাহেব কাছে গিয়ে বললেন খেতে আসতে , কিন্তু তাও বলল পরে খাবে , আর কথা বারালেন না রফিক সাহেব , পরেই হয়ত খাবে তাই নিজেই খেয়ে নিলেন দ্রুত বেলা পরে যাচ্ছে কাপড় গুলোতো ভিজানো ,কাচতে হবে খাওয়া শেষে কাজে মনযোগ দিলেন যদিও অফ ডে কিন্তু তার অফডে বলে কিছু নেই তাকে কাজ করতে হবে যতদিন ধমনিতে গরম রক্ত প্রবাহিত হবে ততদিন কারন তিনি পুরুষ , বাচ্চাকে কিছু সময় দিলেন , কাজ করলেন , আজ যদিও বাইরে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হলোনা , মোটামুটি সময়টা বাসায়ই কাটলো কাজ করতে করতে রাত হয়ে গেলো , একটু রিল্যাক্স হয়ে রাতের খাবার টা সেরে নিবেন ভাবলেন রফিক সাহেব , খাবার গরম করতে বললেন , গরম গরম খেতেই মজা শীতের সময় , গরম হলে আবার খেতে বসলেন , এবারো ডাকলেন প্রিয়তমা স্ত্রিকে , সাড়া নেই ! , নাহ রাগ করছে মেইবি মানানোর চেস্টা করলেন , ডাকলেন কিন্তু সাড়া নেই , ডাকলেই বার বার কিন্তু সাড়া নেই এবার আসলে রাগই হলো রফিক সাহেবের , কিন্তু কিছু বলতে পারলেন না , নিজের উপরে করুনাই আসলো আহা কাদের জন্য এইসব করেন তিনি? এই সংসারের জন্য ? যারপরনাই চরম হতাশ হলেন !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০ জন


এ জাতীয় গল্প

→ ক্ষণিকের সংসার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now