বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
হযরত আবু হুরায়রা (রা হতে বর্নিত ।তিনি বলেন,রাসুলে খোদা (স বলেছেন: যে দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবেনা সে দিন আল্লাহ তায়ালা (নিম্নোক্ত সাত ব্যক্তি ছায়া দান করবেন :
(১) ন্যায়পরায়ণ নেতা,
(২) ঐ যুবক যে আল্লাহর আনুগত্য ও দাসত্বের জীবন- যাপন করে বড় হয়েছে,
(৩) ঐ ব্যক্তি যার অন্তর ঝুলে আছে মসজিদের সাথে,
(৪) ঐ দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে ভালোবাসে, এ উদ্দেশ্যে তারা একত্র হয় আর এ উদ্দেশ্যে তারা পরস্পর বিচ্ছিন্ন হয়,
(৫) ঐ ব্যক্তি যাকে কোন পরম সুন্দরী উচ্চ বংশীয় যুবতী (যৌন কাজে) আহ্বান জানালে সে বলে: আমি আল্লাহকে ভয় করি,
(৬) ঐ ব্যক্তি যে এমন গোপনে আল্লাহর পথে ব্যয় করে , যে তার ডান হাত কি ব্যয় করে তার বাম হাত পর্যন্ত জানে না,
(৭) আর ঐ ব্যক্তি যে নির্জনে আল্লাহর কথা স্মরণ করে অশ্রুপাত করে--
(বুখারী, মুসলিম, রিয়াদুস সলেহিন) ।
সর্বশেষ একটি উপদেশ আমি সবাইকে দেব সেটি হলো: আমরা যেন সেই সাত জনের অন্তর্ভুক্ত হতে পারি । (আমিন)...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now