বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিউট পেত্নী

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X নটিফিকেশনটা চেক করতে গিয়েই অবাক হয়ে যায় নুর৷ কিউট পেত্নী like your comment৷ আজব তো৷ কিউট পেত্নী আবার কেমন নাম৷ অনেকটা কৌতুহল নিয়ে ম্যাসেজ দেয় নুর৷ —কি নামরে বাবা...আমার তো ভয়ে এক্ষুনি জ্বর এসে গেল —হা..হা..তাই নাকি..? —হুম৷ আচ্ছা পেত্নী আবার কিউট হয় কেমনে...? —তাহলে কি ডাইনি হব নাকি..? —জানি না৷ আচ্ছা বন্ধু হতে পারি..? এভাবেই শুরু হয় বন্ধুত্বের পথ চলা৷নুরের গল্পগুলো অসম্ভব রকম ভালোবাসতো মেয়েটা৷ তাই নুরের উপর সব সময়ই একটু দুর্বলতা ছিল মেয়েটার৷ —আচ্ছা ভালো নামটা কী তোমার...? —কলি৷ —হুম, চমৎকার নাম৷ কখন যে আপনি থেকে তুমিতে চলে আসে দুজনের কেউই বুঝতে পারেনা সেটা৷ এক পর্যায়ে What's app,imo,skype পর্যন্ত গড়ায় বন্ধুত্বটা৷ হাজার মেয়ের ভিড়ে নুর ও যেন খুঁজে পায় তার মনের মতো একটা বন্ধু৷ কথা বলতে, চ্যাট করতে বেশ ভালোই লাগে নুরের৷ আস্তে আস্তে কেটে যায় কয়েকটা মাস৷ নুর পুরোটাই আসক্ত হয়ে পড়ে কলির উপর৷ একটা সময় নুর বুঝতে পারে যে সে হয়তো কলি কে ভালোবাসতে শুরু করেছে৷ ঘাবড়ে যায় নুর। না,ভালোবাসা নুরের জন্য নয়৷ ওটা শুধুমাত্র ধনী ফ্যামলির ছেলেদের জন্য৷ নিম্ন-মধ্যবিত্ত ছেলেদের লাইফে আবার ভালোবাসা কি.....?বাবার ছোট্ট আয়ের টানাটানির সংসার আমাদের৷ মাঝে মাঝে পরীক্ষার ফিসের জন্য কাজ করতে হয় নুরের৷ নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা সেই ছোট্টবেলা থেকে৷ তবে জব করার কোনো ইচ্ছা নেই নুরের৷ একটা ভালো সফটওয়্যার ফার্ম করার পরিকল্পনা আছে নুরের৷ এখন সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র তারপর কত স্বপ্ন ছেলেটার৷ গরিবদের এত স্বপ্ন দেখা পাপ৷ বিষয়টা হারে হারে টের পাচ্ছে নুর....৷ কয়েকবার দেখাও করে নুর আর কলি৷ ছায়া ও অনেক ভালোবাসতো নুর কে৷তবে সেটা মনে মনে৷ প্রকাশ করার ইচ্ছা থাকলেও সাহস পাচ্ছিল না৷ যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়...নিজের করে না হোক তবে বন্ধু হয়ে তো থাকতে পারবে সারাজীবন৷ কলির মনে মনে ইচ্ছা ছিল নুর-ই তাকে প্রপোজ করবে৷ বাবা মায়ের একমাত্র মেয়ে কলি৷ আজ অব্দি কোনো ইচ্ছাকেই অপূ্র্ন রাখেনি তার বাবা৷ অনেক সুখী একটা মেয়ে কলি৷ সারাদিন Facebook,What's app এই সবে আড্ডা দিয়েই সময় কাটতো তার৷ কিন্তু নুর আসার পর কেমন যেন পাল্টে যাচ্ছে সে৷আস্তে আস্তে সেও পুরোটাই আসক্ত হয়ে পরে নুরের উপর৷নুর কে হারানোর ভয় কাজ করতে থাকে তার মনে৷ যদি অন্য কারোর হয়ে যায় নুর৷ যদি অন্য কাউকে বিয়ে করে সে....ইস ভাবতেই পারছেনা এইসব৷ সিদ্ধান্ত নিল কলি নুর কে তার মনের কথা জানাবেই৷কোন কিছু না ভেবেই ফোন দিল নুর কে৷ —হ্যালো নুর.... —হুম,শুনছি..... —কেমন আছ...? —এইতো আছি....তুমি....? —হুম ভালো৷ একটা কথা বলবো তোমাকে.... —মাত্র একটা.....? না অনেক কথা বলতে হবে৷ —দেখ একটু সিরিয়াস হও৷ —হুম, সিরিয়াস বলো৷ —Do you love me......? —হুম ভালোবাসিতো...অন্যবন্ধুদের থেকে অনেক বেশি ভালোবাসি তোমাকে৷ —আমি তোমাকে সিরিয়াস হতে বলছি...সব কিছুতে ফাজলামি যায় না৷ আমাকে বিয়ে করবে তুমি...? কথাটা শোনার পরই ঘাবড়ে যায় নুর৷ অনেক ভালোবাসে কলি কে৷কিন্ত তাকে তো কষ্ট দিতে চায় না সে৷ সে অনেক ধনী ফ্যামলির মেয়ে৷ ওর সাথে মানাবেনা তাকে....সব কিছু একবার ভেবেই আবার কথা বলা শুরু করে নুর৷ নুর—দেখো আমরা তোমাদের মতো ধনী না৷ কোনোভাবে চলছে আমাদের সংসার৷আর তোমরা একেবারেই ভিন্ন চরিত্রের আমাদের কাছে৷ধনী গরিব কি আবার ভালোবাসায়..... যতটা আবেগ নিয়ে বলছো,কথাগুলো ততটা সহজ না৷ জীবনটা অনেক কষ্টের কলি—তোমার মতো কাউকে পেলে শতকষ্টও সুখ মনে হয়৷ নুর—আমার মতো......!!! আমার মতো থাকতে শুরু করলে তুমি পাগল হয়ে যাবে... আমি তোমাকে হয়তো কোনোদিন ভালো রেষ্টুরেন্টে খাওয়াতে পারবোনা৷ রাগ করলে অনেক দামি উপহার দিতে পারবোনা৷ পারবোনা তোমাকে নিয়ে বাইকে ঘুরতে...... কলি—আমাকে ভালো রেষ্টুরেন্টে না খাওয়াতে পারো,কখনও নদীর পারে গিয়ে ফুচকা খাওয়াতে তো পারবে.... রাগ করলে ভালো গিফট্ না দিতে পারো,মন থেকে "সরি বাবু' বলে কান দুটো, তো ধরতে পারবে..... বাইকে না ঘুরাতে পারো, কিন্তু রিক্সার ঐ ছোট্ট জায়গায় চাপাচাপির মাঝেও আমার হাতটা ধরতে চাইতে তো পারবে.... নুর—হুম,এর বেশী হয়তো আমার সীমানার বাইরে... কলি—এতেই হবে,এর চেয়ে বেশী সুখ আমার সহ্য হবেনা৷ তোমার পাশে থেকে তোমার অগোছালো জীবনটাকে একটু গুছিয়ে দেওয়ার সুযোগ দাও না গো... নুর—হুম, সবসময় তুমিই এক্সকিউজ করো.... তোমার গুলো জমা থাকলো৷বিয়ের পর একটার পর একটা এক্সকিউজ করবা আর আমি মন্জুর করবো...হিহি..... কলি—হুম চলোনা পালিয়ে যায় দুজন,দূরে বহুদূরে কোথাও .... নুর—পিটানি খাইছো.আগে স্টাডি শেষ করো,তারপর অন্য বিষয়৷যদি এরমাঝে তোমার বিয়ে হয়ে যায়.....? কলি—কে বিয়ে করবে আমাকে...? যে বিয়ে করতে আসবে তার গলা টিপে দেব বুঝলা..? দুজনে ডুবে যায় ভালোবাসায়....যে ভালোবাসায় কোনো ছলনার জায়গা নেই৷ নেই কোনো প্রতারণার অদৃশ্য ফাঁদ৷ আছে শুধু বিশ্বাস আর সুখের অনুভূতি.......!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৫ জন


এ জাতীয় গল্প

→ কিউট পেত্নী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now