বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিশোর কাজি { পর্ব ১ }

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান (০ পয়েন্ট)

X আরব্য উপন্যাস অবলম্বনে... খলিফা হারুন - অর - রসিদের শাসনকালে বাগদাদে আলী কোজাই নামের এক বনিক বাস করতো। সারা জীবন পরিশ্রম করে সে অনেক টাকা সঞ্চয় করছিলো। তারপর একবার কয়েকজন প্রতিবেশী মক্কায় হজ্ব করতে যাবে শুনে তারও মক্কা যাবার ইচ্ছা হলো। কিন্তু তার সঞ্চিত অর্থ গুলো কোথায় নিরাপদ আশ্রয়ে রাখবে সে নিয়ে হলো সমস্যা। প্রতিবেশীদের কেউ বললো, অর্থগুলো খলিফার নিকট রেখে যাও। আবার কেউ বলল, কোনো বিশ্বস্ত বন্দুর কাছে রেখে গেলেই হলো। এসব শুনে অনেক কিছু শুনে আলী একটি বড় কলসি কিনলো। মক্কায় যাবার খরচ বাদে বাকি সমস্ত অর্থ কলসিতে রেখে সেটা জলপাই দিয়ে পূর্ন করলো। তারপর পাশের বাড়ির বিশ্বস্ত বন্ধু নাজিমের কাছে কলসিটি আমানত রেখে এলো এবং বললো : তুমি যদি আমার জলপাইয়ের কলসি রাখো তাহলে খুবই উপকার হবে। আমি কিছুদিনের জন্য মক্কায় যাচ্ছি। নাজিম : এ সামান্য বিষয় নিয়ে ভাবার কী আছে। তুমি এই কলসিটি এখানে রেখে নিশ্চিন্তে মক্কায় যেতে পারো। তারপর আলী নিশ্চিন্তে অন্যদের সাথে মক্কায় রওয়ানা হলো। প্রায় ২ বছর চলে গেছে এখনো আলী ফিরে আসেনি। একদিন নাজিমের স্ত্রী ও নাজিম খেতে বসেছে। প্রসঙ্গক্রমে তার স্ত্রী বললো : আমার খুব জলপাই খেতে ইচ্ছে করছে। এখানে কোথাও জলপাই পাওয়া যাবে কী??? নজিম : কেন? আমাদের ঘরেইতো জলপাই আছে। সেই যে বন্ধু আলী এক কলসি জলপাই রেখে গেছে তা থেকে কয়েক টা নিলেই তো হয়। স্ত্রী : কী দরকার পরের আমানতে হাত দিয়ে। তুমি বরং বাজার থেকেই জলপাই কিনে নিয়ে এসো। নাজিম : দু বছর হলো আলী গেছে। এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি। জীবিত আছে কিনা কে জানে? এগুলো খরচ করে না হয় পরে জলপাই এনে না হয় কলসিটি ভরে রাখলেই চলবে........... [ চলবে ]♥♥


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ কিশোর কাজি { পর্ব ১ }

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now