বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিপ্টে > ১

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান A+JN (০ পয়েন্ট)

X খুব সকালে আমার বউ কফি হাতে আমাকে ডাকছে। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না।সেই সময় আমার মনে হচ্ছিল আজ হয়ত সূর্য পশ্চিম দিকে উঠেছে। কেননা আমার বউ নিজ ইচ্ছায় কোনোদিনও আমাকে কফি করে দেয়নি। এমনকি বেশি অর্ধেকদিন আমাকেই কফি করে খেতে হয়। তাই বউকে জিঙ্গাসা করলাম,"কি ব্যাপার আজ হঠাৎ এ অবস্থা কেনো?" বউ বলল, "আজ আমাকে হোটেলে নিয়ে গিয়ে খাওয়াতে হবে। আজ রান্না করতে একদম ভালো লাগে না। " আমি বললাম, "কিন্তু আমার অফিস?"বউ বলল,"তুমি তো কাল রাতে বললে যে তোমার অফিস ছুটি। '' বউয়ের আবদার শুনে মাথা ঘুরে গেল। হোটেলে খাওয়া মানে বিরাট খরচ। আর এই খরচ থেকে বাঁচার জন্য বউকে বললাম, "আজকে আমার কাছে টাকা নেই অন্য একদিন যাব।"বউ বলল,"সেটা তো হবে না। কেননা আমি তোমার মানি ব্যাগ দেখেছি। " মানি ব্যাগ দেখার কথা শুনে আমার মাথা আবারও ঘুরে গেল। ঠিক এরকম মুহূর্তে আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। তার বউ খুব ভালো রান্না করে। বউকে বললাম,"চল আমারা রাসেদের বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন তার বাড়ি যায়নি আর ওর বউয়ের রান্না আহ কি টেষ্ট জিভে জল চলে আসছে। "আমার কথা শুনে বউ মহা খুশি। কেননা সেখানে গিয়ে আমার বউয়েরও একটু আধটু রান্না শেখা হবে। আমি তো আরও খুশি আমার টাকা বেচে যাবে। আমরা দুজন বাড়ি থেকে বের হয়ে রাসেদকে ফোন দিয়ে বললাম যে আমরা তার বাড়ি আসছি। রাসেদ বলল,"ঠিক আছে আয়। "রাসেদের বাড়ি খুব বেশি দূরে না হওয়ায় আমরা বাজারের পথ ধরে হাঁটছি। এমন সময় ফোন বেজে উঠল। ফোন বের করে দেখি রাসেদ ফোন দিয়েছে। ফোন রিসিভ করলাম রাসেদঃ-কোথায় আছিস? আমিঃ-এইতো বাজারে মাঝামাঝিতে। রাসেদঃ-দোস্ত আজ আমার বাড়িতে কিচ্ছুই নেই। তো একটা কাজ কর কোনো এক দোকান থেকে কি কি খাবি কিনে নিয়ে আয় বাড়ি আসলে টাকা দিয়ে দিব। আমিঃ-আচ্ছা ঠিক আছে।আর কিছু? রাসেদঃ-হ্যা। ১ কেজি পিঁয়াজ,১ কেজি রসুন,১০০ গ্রাম আদা,২৫০ গ্রাম কাঁচা মরিচ আর ২ কেজি গরুর মাংস নিয়ে নিস। প্রথম অংশ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১২ জন


এ জাতীয় গল্প

→ এক কিপ্টের গল্প
→ কিপ্টে > ১

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now