কিডন্যাপ "মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান A+JN (০ পয়েন্ট)
X
HELLO, কে বল্টুর আব্বা? " . "হুম।" . "আপনার ছেলেকে কিডন্যাপ করেছি। মুক্তিপণ দিতে হইব তিরিশ লাখ ট্যাকা " . "আলহামদুলিল্লাহ। ওই অপদার্থরে কিডন্যাপ করার কী দরকার। মাথা গোবর ছাড়া কিছু নাই। মেরে ফেলেন।আমিও রেহাই পাব " . "ওই আমি সত্যিই কিডন্যাপার। মজা করছি না" . "ওই আমড়া কাঠের ঢেকিরে মাইরা ফালাও ভাই। এমনিতেই ওর হাতখরচ আর ফিস দিতে দিতে আমি ফকির।" . "একটাই তো পোলা। মাইরা দিমু কিন্তু" . "দরকার নাই। এখনো শরীরে বহুত জোর আছে। একটা গেলে আরেকটা হইব। প্রয়োজনে কলিকাতা হারবাল যাব।" . "ভাই, খোদার কসম মাইরা ফালামু " . "মেরে ফালান ভাই। আমিই মেরে ফেলতাম। কিন্তু পুলিশ কেইস হয়ে যেত। আপনে মারলে আমি কেইস করব না।" . "হাড্ডি গুড্ডি আলাদা করুম কিন্তু? কষ্ট পাইবেন। . "ওর হাত আমি অলরেডি ৬ বার ভাংছি। পা দুই বার। ওকে গুলি করতে গেছিলাম কিন্তু ওর মার জন্য বেচে গেছে। " . "ভাই আপনার দোহায় লাগি। মুক্তিপণ দশ লাখ। আপনার পোলারে নিয়া যান " . "বললাম তো মেরে ফেলেন। আপনার দোহায় লাগি। দশ লাখ টাকা দিয়ে আমি আমার অনাগত ছেলেকে মানুষ করব " . "আচ্ছা তাহলে ১ লাখ ট্যাকা দেন। ঐ ট্যাকা দিয়ে তো কিছু হইব না। " . "হায় আল্লাহ। কী বলেন? ওই পোলার পড়াশোনার টাকার জন্য প্রতিদিন হেটে যেতাম। এখন একটা মোটর সাইকেল কিনব " . "ভাই, পঞ্চাশ হাজার তো দেন? সি এন জি ঠিক কইরা দিয়া পাঠাইতেসি " . "আমার বাড়ির গরুটা মারা গেছে। গরু কিনব। তবুও "ওই গরু " পুষতে রাজি না " . "ওই আংকেল, এত কষ্ট কইরা কিডন্যাপ কইরালাম। এক হাজার টাকা তো দেন। পিলিজ। না হলে আমি বিষ কিনুম " . "ওর মায়ের জন্য অনেকদিন শাড়ি কিনি নাই তাই শাড়ি কিনুম " . "১০০ টা টাকা দেন। সি এন জি ভাড়া। আপনার ছেলেটারে পাঠায় " . "তুমি করছ, তুমিই পাঠাও। পারুম না। " . অতঃপর কিডন্যাপার সুইসাইড করিল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now