বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সময় চলে যায় নদীর স্রোতের মতো। চিরন্তন প্রবহমানতাই তার মৌল বৈশিষ্ট্য । রবার্ট ব্রাউনিং বলেছেন- "একটা দিন চলে যাওয়ার মানে জীবন থেকে একটা দিন ঝরে যাওয়া।"
তবুও আমরা সময় অপচয় করি। মারাত্মকভাবেই করি। সামান্য জিনিষ মানুষের সমস্ত জীবনের ধারা অন্য পথে নিয়ে যেতে পারে। আজ কিছু কথা শেয়ার করব।
আমার স্যার ম্যাডামরা যখন ক্লাসে বা বিভিন্ন প্রোগ্রামে কথা বলেন আমি সেগুলো মনে মনে হোক আর বাসায় এসে খাতা ডায়েরীর পাতায়ই হোক তা নোট করে রাখি। রাখার চেষ্টা করি। সবার কথা বললে অনেক বলতে হবে। আরেকদিন বলবো। আজকে একজনের কথা ই বলি।
স্যার ওনার বক্তৃতায় বেশিরভাগ সময়ই বলেন- "মনোযোগের সাথে পড়াশোনা করতে হবে।"
"জানতে হবে, শিখতে হবে।"
"তোমাকে ব্যস্ত থাকতে হবে জ্ঞান অনুধ্যান আর গবেষণা নিয়ে।"
"চিন্তা করতে হবে আর সেই সাথে চিন্তার প্রয়োগ করতে হবে।"
"তুমি যদি নিচু, জঘন্য, খারাপ চিন্তা করো তাহলে তুমি নিম্নস্তরের মানুষ। আর যদি উন্নত চিন্তা করো তাহলে তুমি উচ্চস্তরের মানুষ।"
"তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে। তোমার একটা স্থির লক্ষ্য থাকতে হবে।"
"আবার বিতর্কের জন্য চাপাকে কাজে লাগাতে হবে। চাপার জোর থাকতে হবে।"
স্যার সবসময় মন করিয়ে দেন "আজকালকার ছেলেমেয়েরা বিজি ফর নাথিং। সারাক্ষণ একটা মোবাইল নিয়ে পড়ে থাকে।"
"সময়কে কাজে লাগাতে পারলে, চিন্তা করতে না পারলে কচুরিপানার মতো ভেসে যাবে। নিজেকে একটা স্ট্যান্ডার্ড মানে নিয়ে যেতে না পারলে লাইফে কোনো দাম থাকবে না।"
"জীবনে যতটুকু পেয়েছ তাকে কাজে লাগাও। সময়গুলোকে অযথা নষ্ট করো না।"
(উল্লেখ্য এই কথাগুলো একদিনের নয়। বিভিন্ন দিনে বলা। আমি সব নোট করেছি একসাথে এই স্যারের নাম দিয়ে)
হ্যা। চিন্তা করি। কিন্তু চিন্তার প্রয়োগ করিনা। জ্ঞানকে উন্নত করতে, সীমিতকে প্রসারিত করতে যা করা দরকার তা করিনা।
ধ্যান অনুধ্যান সব যেখানে পড়াশোনায় দেয়া উচিত সেখানে তা না করে আমরা সময় নষ্ট করি অন্য সব আজেবাজে জিনিসে। ফলাফল কচুরিপানার মতো ভেসে যাওয়া।
"সময় গেলে সাধন হবে না।" সময় চলে যায় আর সাধন হয়না। তাই হতাশ হয়ে পড়ি।
এক্ষেত্রে আইনস্টাইনের কথাটি প্রযোজ্য - "জীবন হলো বাইসাইকেলের মতো, সব সময় চালাতে হয়, তা না হলে পড়ে যেতে হয়। চেষ্টা চালিয়ে যেতে হবে, প্যাডেল ঘোরাতে হবে, থামা যাবে না।"
আমরা আসলে চেষ্টা করিনা। সময়কে অবহেলায় আমরা অভ্যস্ত। আমরা বিজি ফর নাথিং। আইনস্টাইনের আরেকটি কথা মনে পড়ল- "তুমি যদি স্বার্থক জীবন চাও, লক্ষ্যে নিবিষ্ট হও মানুষ বা বস্তুতে নয়।"
দুর্ভাগ্য আমি কিংবা আমরা বস্তুতেই নিবিষ্ট থাকি সবসময়। লক্ষ্যে নয়।!!
পরিবারের মানুষগুলোর চাওয়া, নিজের লক্ষ্য থেকে আমরা বেশি গুরুত্ব দেই ঠুনকো বিষয়বস্তুতে। যার প্রয়োজনীয়তা আমাদের জীবনে খুবই অল্প।
মার্টিন লুথার কিং জুনিয়র বলেছিলেন- "তুমি যদি উড়তে না পারো, দৌড়াও। যদি দৌড়াতে না পারো, হাঁটো। যদি হাঁটাও সম্ভব না হয়; হামাগুড়ি দাও। যেভাবে যেমন করে পারো তোমাকে সামনে এগোতে হবে।"
জ্ঞানীদের কথাগুলো সত্য, সুন্দর, সার্থক। আমরা মূর্খরা তা মানি না। মানার চেষ্টাও করি না।
মাদার তেরেসা বলেন- "জ্ঞানের কথা সহজ ও আকারে ছোট হয়, কিন্তু তার প্রতিধ্বনি হয় সুদীর্ঘ।"
কিন্তু আমরা আসলে অন্যের দেয়া জ্ঞানকে সহজভাবে গ্রহণ করতে পারি না। কোথাও একটা দেখেছিলাম লেখা- "আসছে আমাকে জ্ঞান দিতে/ শিখাইতে/ বুঝাইতে!" এ টাইপের কথা বলে যারা তারা আসলে কিছুই জানে না।
জ্ঞান অর্জন করার কোনো শেষ নেই। "যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই.. পাইলেও পাইতে পারো অমূল্য রতন।"
আমরা আসলে অহংকারী। অহংকারের মোহে আমরা অন্ধ হয়ে যাই। নিজেকে বড় ভাবার মাঝে মহত্ব খুবই কম থাকে। কিছু মানুষ নিজেকে সবজান্তা মনে করে আর অন্যকে মনে করে গুরুত্বহীন। তারা অপছন্দনীয়। "বড় যদি হতে চাও ছোট হও তবে।"
আমরা বদলাতে চাই। দিন বদলের পালা এসেছে। কিন্তু আমাদের চিন্তাধারাগুলোকে বদলাই না। সেখানে জং ধরে আছে। লেভ তলস্তয় বলেন- "সবাই ভাবে পৃথিবী বদলে দেবে কিন্তু কেউই নিজেকে বদলানোর কথা ভাবে না।"
মাঝে মাঝে যখন মন খারাপ থাকে বিখ্যাত লোকদের উক্তি পড়ি। আপনিও টেকনিকটা কাজে লাগাতে পারেন । অবশ্য পড়ি আর ভুলি।
এলেনর রুজভেল্ট এর উক্তিটা মনে পড়ে হঠাৎ করেই, কারনে অকারনে- " মহৎ মানসিকতার অধিকারীরা আইডিয়া নিয়ে কথা বলে। মধ্যম মানসিকতাবিশিষ্ট যারা তাদের আলোচ্য বিষয় হলো বর্ণনা। আর নিম্ন মানসিকতার অধিকারীরা কথা বলে মানুষ সম্পর্কে।"
আবার লোক দেখানো কাজেও আমরা বেশ পটু। "পরিশ্রম করো নীরবে, সফলতাই ভাঙবে নীরবতা।"
"কারও কথা শুনে শুনে কাজ করার জন্য তুমি এই পৃথিবীতে আসোনি। নিজেকে সম্মান দিতে শিখো আর ভালোবাসতে শিখো।আত্মনির্ভরশীল হও।"
আমরা আসলে হারার আগেই হেরে বসে থাকি। ভাবি- ঝরাপাতায় স্বপন আঁকা ঝরে যায় এ অবেলায়!
"পাছে লোকে কিছু বলে" টেকনিক দারুন কাজ করে আমাদের মাঝে। সময়কে যখন কাজে লাগাই না অবহেলায় নষ্ট করি তখন আমরা তৈরি করি অজুহাত। আমাদের হাত নাকি তিনটি। ডানহাত, বামহাত আর অজুহাত।
হাহ!!এই অজুহাত দেখাই আর ভাবি- "আমার সময়গুলো যাচ্ছে চলে অবহেলায়_হঠাৎ করে মনে পড়ে এই বেলায়।"
অবশ্য এটাও মনে পড়া উচিত- "স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো; স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না।"
অনেক কিছু লিখলাম। এবার বিদায়ের পালা। শেষটা করছি উইলিয়াম শেকসপিয়রের উক্তি দিয়ে-
"I Always Feel Happy, You Know Why? Because I Don't Expect Anything From Anyone. Expectations Always Hurt.. Just Live For Yourself.. Life is Short.. So Love Your Life. Be Happy and Keep Smillig."
ধন্যবাদ সবাইকে। #R.A
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now