বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক আকাশ স্বপ্ন আমি চাই..
স্বপ্ন ধার দেবে আমায়?
সব স্বপ্নে তোমাকেই চাই
আর যেন কেউ স্থান টি না পায়..
স্বপ্নে কিন্তু একটা নদী চাই,
সমুদ্র আমার ভালো লাগেনা..
শান্ত প্রেমিক স্বপ্নে তুমি,
আমায় কিন্তু জ্বালাবে না..
তোমার সাথে লাল সূর্য
ধরতে যাব ভোরের বেলা..
তুমি আমি আর রূপোলি চাঁদ
ঘরে স্নিগ্ধ প্রদীপ জ্বালা
সকাল বেলা বেল চাঁপা যুঁই
গেঁথে পরাব তোমায় মালা
সন্ধে বেলা লুকোচুরি
শেষ হবেনা আমাদের খেলা
তোমার হাতে হাতটি রেখে
ঘুরব আমি সারাবেলা..
ক্লান্ত তুমি, আমার কোলে
ঘুমিয়ে পরবে রাতের বেলা..
আমার চুল এলোমেলো সব
হবে যখন ঝোড়ো হাওয়ায়
সরাবে চুল চোখমুখ থেকে
তোমার আলতো হাতের ছোঁয়ায়..
ঝমঝমিয়ে বৃষ্টি নামবে
যখন আমার স্বপ্ন জুড়ে
মন-ময়ূর আর মন-ময়ূরী
নাচবে তখন পেখম মেলে..
ভিজতে থাকব আমরা দুজনে।
ফিরব যখন আমি আর তুমি
পায়ের নীচে জল ছলাত ছলাত..
টুকরো টুকরো স্বপ্ন আমার
নিজেই সাজিয়ে গুছিয়ে নিও
একটা করে স্বপ্ন আমায়
রোজ রাতে উপহার দিও..
চোখ বুজলেই স্বপ্ন যেন পাই
স্বপ্ন দিও চোখের পাতায়..
তোমার-আমার রূপকথার তুলি দিয়ে
স্বপ্ন এঁকো মনের খাতায়......
.
.
.
.
.
Collected...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now