বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কি অদ্ভুত রকমের একটা ব্যাপার,? যখন দেখি আর মাঝে মাঝে বিষয়টা নিয়ে আমি যখন ভাবি যে আসলে কিসের ভিতর আছি তখন খুব অবাক হয়ে যায় আর অবাক না হয়ে কোন উপায় ও নেই,,,,,,""
,
ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে আমার সামনে ফেসবুকে দেয়া মানুষের রিলেশনশিপ স্ট্যাটাস চোঁখে পড়ত,ওই স্ট্যাটাসটি দেয়ার পর থেকে স্ট্যাটাস দেয়া সেই মানুষটির ফেসবুকের সব স্ট্যাটাস হয়ে যায় প্রেমময়,, সে তার পর থেকে সব সময় তার প্রেমিক/প্রেমিকাকে নিয়ে স্ট্যাটাস দিতে থাকবে এটা এখন একরকম নিয়ম হয়ে গেছে,আর চেনা জানা যে কেউই সেই মানুষ গুলির আইডিতে ঢুকলে নিমিষেই বুঝে ফেলবে যে সে একজন প্রেমিক/প্রেমিকা (কিন্তু বুঝতে পারবে না যে সে আসল না নকল প্রেমিক/প্রেমিকা),,,,""
,
একটা সময় ওই রকম স্ট্যাটাস দেখে আমার খুব ভালো লাগতো আর সেই ভালো লাগার কারণ ছিলো ভালোবাসার প্রতি তাকে ঘিরে আমার শ্রদ্ধা,,কিন্তু এখন আর সেই ভালোবাসার স্ট্যাটাস গুলোর প্রতি আমার একদম ভালোলাগা বা শ্রদ্ধা কোন কিছুই নেই আর যা আছে তার নাম চরম রকমের ঘৃণা আর বিরক্তি,,,, ভালোবাসাময় স্ট্যাটাস গুলার প্রতি আমার এই অভিমানের কারণ হচ্ছে যারা ওই রকমের স্ট্যাটাস দিতো তারা আসলে বিপরীত মানুষটিকে ভালোবাসতো না,তাদের ওটা ছিলো স্বল্প সময়ের অল্পদিনের আবেগী ভালোলাগা,,আর সেই সব মানুষের যখন আবেগ ছিলো তখন তারা ভালোবাসা কে ঘিরে স্ট্যাটাস দিতো আর যখন তাদের সেই ভালোলাগার ভালোবাসায় ভাটা পরে তখন আবার তারা ভালোবাসার বিপক্ষে চলে যায়, তারা কিছুদিন আগের সেই ভালোবাসাকে নিয়ে এবার নানান রকমের স্ট্যাটাস দিতে থাকে যে তার সেই ভালোবাসার মানুষটি নাকি ভুল ছিলো বা তার সেই প্রিয় মানুষটি নাকি তার সাথে এতোদিন অভিনয় করেছে আর তাকে নিয়ে ভালোবাসার না প্রয়োজনের খেলা খেলে গেছে,, এই রকক ইত্যাদি আরো অনেক কিছুই,,,,""
,
কে ভুল বা কে ঠিক আমি জানি না,স্ট্যাটাস দেয়া ওই সম্পর্ক গুলোতে কে কাকে ঠকিয়েছে কে কাকে ছেড়েছে এগুলোর কিছুই আমি জানতে/বুঝতে/মানতে চাই না,,আমার জানতে/বুঝতে/মানতে না চাওয়ার কারণ হচ্ছে ওই সম্পর্কের শুরুতেই মানুষ দুজন ঠিক ছিলো না,আর তারা তাদের সম্পকর্কে না, বেশি গুরুত্ব দিয়েছে ফেসবুকে তাদের ভালোবাসাকে প্রচারের ক্ষেত্রে,আমি জানি না তাদের সম্পর্ক গুলা কয় দিন বা মাসের,,,,এতোটুকু জানি/বুঝি যে হঠাৎ এসে আবার উড়ে যাওয়া সম্পর্ক গুলা হয়তো খুব বেশিদিনের না,২/৩ মাসের পরিচয় আর অল্প কিছুদিনের চ্যাটিং বা ফোনে কথা বলার পরের আবেগী ফলাফল,,,,,আর এই সম্পর্কের পরিণতি যে কোনদিন ভালো হয় না তা আমরা সবাই জানি,,,,,""
,
আমি এমন কিছু মানুষকে চিনি/জানি যে তাদের বিয়ে হয়েছে প্রেম করে,তাদের কারো সম্পর্ক ছিলো ৫/৬ আবার কারো ৭/৮ বছরের ও বেশি,কিন্তু তাদের কোন দিন ফেসবুকে রিলেশনশিপ এর স্ট্যাটাস বা মানুষের কাছে নিজেদেরকে প্রেমিক/প্রেমিকা হিসাবে প্রচার/পরিচয় করিয়ে দিতে হয়নি আর তার দরকার ও ছিলো না কারণ তাদের কাছে ছিলো তাদের ভালোবাসার প্রতি অন্ধ বিশ্বাস আর যার ফলাফল হিসেবে তারা পেয়েছে সুন্দর সুখি ভালোবাসায় ঘেরা একটা সাজানো জীবন আর সেই জীবনে তাদের সাথে আছে তাদের প্রিয় ভালোবাসার মানুষটি,,,,""
,
স্ট্যাটাস দিয়ে ভালোবাসা হয় না বা ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখা যায় না,ভালোবাসার মানুষের কাছ থেকে যদি ভালোবাসা খুঁজতে হয় তাহলে সেটা খুঁজুন মনের চোঁখ থেকে, যদি সে চোঁখ আপনার সাথে আপনার কাছে থাকে তাহলে পেয়ে যাবেন ভালোবাসার মানুষকে আর তার কাছ থেকে আপনার জন্য জমিয়ে রাখা সব টুকু ভালোবাসা,,,,""
,
লেখক #Mahedi_hasan
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now