বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কী নামে ডাকবো তোমায়

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X লেখক,- আবির হোসেন ✓ এই যে আপু-আপনার নামটা যানতে পারি কি ? আমার নামঃ- মিস, মাহমুদা - মোহনা - তিন্নি। আমি সুধু আপনার নামটাই জিজ্ঞেস করছি; আপনাদের তিন বোনের নয়, সুধু আপনার । ঐ ছ্যারা, ফাইজলামী করস; এইটা তো আমার একার নাম, আমি কি বলছি তিন জনের! তাইলে তো সরকার'এর কাছে অভিযোগ জানাতে হয়! ক্যানো ? যাদের একটির বেশী নাম; তাদের কাছ থেকে যেন সরকার ট্যাক্স আদায় করে। আপনার সমস্যা'টা কী। সমস্যা আমার নয়, পুরো দেশের, এভাবেই যদি প্রত্যেকে একের অধিক নাম বুক করে রাখে; তাইলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ নাম'এর সংকটে পরিবে; আর তখন হয়তো নামের অভাবে 'নাম' রাখতে হইবে-- তেজপাতা--ধুইন্নারি গুরা-- সরিশা ফুল; আরও কতো কী! হা-হা-হা, হাসালেন আমাকে ! আরও হাসেন, আপনার হাসিটা খুবই সুন্দর । Thanks ! hmm, welcome, খুশী হবো, যদি দুটো নাম মুক্তি দিয়ে একটি নাম রাখেন। ক্যানো ! কারণ, কি নামে যে আপনাকে ডাকি, সেটা'ই ভেবে পাচ্ছি'না। ও, তাই; পুরো নামেই ডাকেন। আসলে তিন'টি নামে একত্রে ডাকতে একটু দ্বিধা দন্দে পড়তে হয়। ক্যানো ? ধরুন, এই বাসে'ই মাহমুদা - মোহনা - তিন্নি, নামের তিনটি মেয়ে আছে। যখন 'মাহমুদা' নামে ডাকবো, তখন আপনি ফিরে তাকালেন। যখন 'মোহনা' বলে ডাকবো, তখন মোহনা বললো, " আমাকে ডাকছেন ।" যখন 'তিন্নি' নামটা উচ্চারণ করবো; তখন তিন্নি কিনা বলেই ফেললো, " ঐ হারামজাদা, খালি মেয়েদের নাম ধরে ডাকছিশ ক্যানো; এখানে সবাই কি তোর বান্ধবী; কানের উপরে একটা দেবো।" তখন আমার লজ্জায় নাক কাটা পরবে, তাছাড়া তিনটি নাম একত্রে ডাকতে অধিক সময় নষ্ট হয়; আর সময় অপচয় কারী সয়তান'এর নাকি খালাতো ভাই। এর জন্যই আপনাকে একটি নামেই ডাকতে চাই।" হা-হা-হা, আপনি তো খুব ফানি! সেটা আমি'ও জানি -- কোন নামে ডাকবো তাই বলেন। Ok--ok, আপনি আমাকে মাহমুদা নামেই ডাকতে পারেন। Thanks a lot Mahmuda; আচ্ছা, আমার নামটা নিয়ে তো এতক্ষণ খুবই টানা-হ্যাচরা করলেন। আপনার নামটাই তো যানা হলোনা। আমার নাম " রাফছান " Nice Name, ok রাফছান, আমি সামনেই নেমে জাচ্ছি; আপনার সাথে পরিচিত হতে পেরে আমি খুশী। এবার আসি তাহলে। মেয়েটি গাড়ি থেকে নেমে গেলো। রাফছান গাড়ির জানালা দিয়ে মাথা বের করে, মেয়েটির দিকে চেয়ে রইলো। হঠাৎ মেয়েটি পেছনে ফিরে চাইতেই; রাফছান'এর চোখে চোখ পরলো। দুজনের ঠোঁটের কোনেই ফুটে উঠল হাসির রেখা। মেয়েটি আবার এগিয়ে চললো তার গন্তব্যের উদ্দেশ্যে। আর রাফছান কে নিয়ে ছুটে চললো বাস'টা। দুজনের ভেতরেই ক্যামন যেন একটা চাপা কষ্ট রয়ে গেল। অনেক কথাই হয়তো বলার ছিলো। কিন্তু দুজনের গন্তব্য, দুজনকে দুই দিকে টেনে নিয়ে গেল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ কী নামে ডাকবো তোমায়

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now