বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কি হতে চাই?

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Fariamumpy(guest) (০ পয়েন্ট)

X আমি ছোটবেলা থেকেই চুপচাপ।কখনো চাইনা আমার দ্বারা কেউ যাতে কষ্ট না পায় সে চেষ্টাই করি।আমার ছোটথেকেই ইতিহাস,কবিতা, গল্প মানবিক শাখার বিষয়গুলো খুব টানতো,কিন্তু বাসায় সবাই চায় মেয়ে ডাক্তার হোক।কিন্তু সবাই তো এক নয়।সবাই চাইলেই ডাক্তার ইন্জিনিয়ার হতে পারে না।কিন্তু বাঁধ সাধে চেনা পরিচিত ছেলেমেয়েরা(রেজাল্টের সময় সবার যা হয়)।সবাই এক এক জন তুখোড়।তারা সবাই সব ভালো জায়গায় চান্স পাওয়া। কিন্তু আমি চিরকালই গণিতে দুর্বল। কিন্তু তবুও বাবা মায়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে সায়েন্স নিলাম এবং ভালোভাবেই এ প্লাস পেলাম।ভাবলাম ইন্টারে গ্রুপ পরিবর্তন করব, ঢাকা ভার্সিটির জন্য নিজেকে তৈরি করব।কিন্তু বাবা মা তাতে খুব একটা খুশি না।একবার অবশ্য বলল ইন্টারে সায়েন্স খুব কঠিন গ্রুপ পরিবর্তন করব কিনা,কিন্তু তাতে ছিলোনা কোনো জোর।আমি কখনো বাবা মাকে কষ্ট দিতে চাই না,দূর্ভাগ্যক্রমে কষ্ট পায়।কারণ তাদের পরিচিতরা তার মেয়ের চেয়ে ভালো রেজাল্ট করে। কিন্তু সবাই কি আর..যাইহোক সবার অনেক যুক্তি শোনার পর সায়েন্সেই থাকলাম।তখন পদে পদে বুঝতে পারলাম এ জিনিস আমার না।সায়েন্সের ছাত্র ছাত্রী যখন পড়ায় ব্যস্ত,আমার মন পড়ে থাকতো রচনা,বিতর্ক প্রতিযোগিতায়,মানবিক শাখার মতো।এইচএসসির মতো এতো গুরুত্ব পূর্ণ জায়গায় আমি পড়ালেখার ত্রুটি রাখিনি।আমার জন্য কখনোই বাসায় স্যার রাখা হয়নি।রাখার কথা বললেই বলে রিক্সাওয়ালা,ভ্যানওয়ালার ছেলেমেয়েরা কিভাবে ভালো করে।ওরা যদি পারে তুমিও পারবে। কিন্তু তারা তো খুব মেধাবী। স্যারদের বাড়ি কিছুদিন গিয়ে আর যেতাম না,কারণ তাদের পড়ানোর ধরন ভালো লাগতোনা।নিজেই চেষ্টা করতাম। যাইহোক HSC পরিক্ষা শুরু হলো,কিন্তু সবার মতো ভালো দিতে পারছিলাম না,রসায়ন,পদার্থ। আমি পুরোপুরি হতাশ হলাম।আমার পরিচিতরা সবাই ভালো পরিক্ষা দিয়েছে।আমার বারবার মনে হতে লাগলো আমি যদি মানবিকে পরিক্ষা দিতাম, ভালোই করতাম,কারণ সেগুলোর প্রতি আমার ছিলো আকর্ষন।বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আমার ডাক্তার হওয়ার থেকেও বড়।কিন্তু এখন হয় সবার কথা না ভেবে নিজের কথা ভাবলেই ভালো করতাম।নিজে কি চাই সেটাই গুরুত্বপূর্ণ ছিল।রেজাল্ট কি আসবে জানিনা।রেজাল্ট খারাপ আসলে আমার চেয়ে আমার বাবা মা বেশি কষ্ট পাবে,সেটা ভেবে বেশি কষ্ট পাচ্ছি।কিন্তু আমি আমার মতো চেষ্টা করেছি।কতোই না দোটানা আমাদের এই জীবনে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৪৬ জন


এ জাতীয় গল্প

→ কি হতে চাই?

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now