বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কীভাবে বাঁচা যায়?
অদৃশ্য শক্তির দ্বারা আক্রান্ত হওয়ার আগেই
প্রতিরোধক ব্যবস্থা নিলে এসব সমস্যা
থেকে এমনিই বেঁচে থাকা যায়। এর জন্য যা
যা করা উচিত
১। পূর্ণ তাওহীদের অনুসরণ।
২। কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়া।
৩। পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময়ে আদায়
করা। বেনামাজির উপর রুকিয়ার
কার্যকারিতার সম্ভাবনা কম।
৪। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করা।
৫। সকাল সন্ধ্যার যিকিরগুলো শিখে আমল
করা।
রুকিয়ার আয়াতসমূহ
১। সূরা ফাতিহা।
২। সূরা বাকারা আয়াত ১-৫, ১০২, ১৬৩-১৬৪,
২৫৫, ২৮৫-২৮৬।
৩। সূরা আলে ইমরান আয়াত ১৮-১৯।
৪। সূরা মায়িদা আয়াত ৭২-৭৪।
৫। সূরা আ'রাফ আয়াত ৫৪-৫৬, ১১৭-১২২।
৬। সূরা ইউনুস আয়াত ৭৭-৮২।
৭। সূরা ত্বা হা আয়াত ৬৮-৬৯।
৮। সূরা মুমিনুন আয়াত ১১৫-১১৮।
৯। সূরা সফফাত আয়াত ১-১০, ১৫৮।
১০। সূরা আহক্বাফ আয়াত ২৯-৩২।
১১। সূরা আর রহমান আয়াত ৩৩-৩৮।
১২। সূরা হাশর আয়াত ২১-২৪।
১৩। সূরা ক্বলাম আয়াত ৫১-৫২।
১৪। সূরা জিন আয়াত ১-৯।
১৫। সূরা কাফিরূন।
১৬। সূরা ইখলাস।
১৭। সূরা ফালাক্ব।
১৮। সূরা নাস।
সকাল বিকাল করণীয় যিকির
১। আয়াতুল কুরসি ১ বার।
২। সূরা ইখলাস, ফালাক্ব, নাস ৩ বার করে।
৩। তিন বার বলবে,
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﻻَ ﻳَﻀُﺮُّ ﻣَﻊَ ﺍﺳْﻤِﻪِ ﺷَﻲْﺀٌ ﻓِﻲ ﺍﻟْﺄَﺭْﺽِ ﻭَﻻَ ﻓِﻲ
ﺍﻟﺴّﻤَﺎﺀِ ﻭَﻫُﻮَ ﺍﻟﺴَّﻤِﻴﻊُ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ
আল্লাহ্র নামে; যাঁর নামের সাথে আসমান
ও যমীনে কোনো কিছুই ক্ষতি করতে পারে
না। আর তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী।
ঘুমানোর আগে পঠনীয় দুআ
১। ওজু করা। দু হাতের তালু এক করে সূরা
ইখলাস, ফালাক্ব ও নাস পড়ে ফুঁ দিয়ে সারা
শরীরের সামনে পেছনে হাত বুলানো।
এভাবে ৩বার করা।
২। আয়াতুল কুরসি পড়া।
৩। একবার পড়া
ﺃَﻋُﻮﺫُ ﺑِﻜَﻠِﻤَﺎﺕِ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟﺘَّﺎﻣَّﺎﺕِ ﻣِﻦْ ﻏَﻀَﺒِﻪِ ﻭَﻋِﻘَﺎﺑِﻪِ، ﻭَﺷَﺮِّ ﻋِﺒَﺎﺩِﻩِ، ﻭَﻣِﻦْ
ﻫَﻤَﺰَﺍﺕِ ﺍﻟﺸَّﻴﺎﻃِﻴﻦِ ﻭَﺃَﻥْ ﻳَﺤْﻀُﺮُﻭﻥِ
আমি আশ্রয় চাই আল্লাহর পরিপূর্ণ
কালামসমূহের অসীলায় তাঁর ক্রোধ থেকে,
তাঁর শাস্তি থেকে, তাঁর বান্দাদের অনিষ্ট
থেকে, শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং
তাদের উপস্থিতি থেকে।
৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন
তাঁর ডান হাত তাঁর গালের নীচে রাখতেন,
তারপর এ দো‘আটি বলতেন:
ﺍﻟﻠَّﻬُﻢَّ ﻗِﻨِﻲ ﻋَﺬَﺍﺑَﻚَ ﻳَﻮْﻡَ ﺗَﺒْﻌَﺚُ ﻋِﺒَﺎﺩَﻙَ
হে আল্লাহ! আমাকে আপনার আযাব থেকে
রক্ষা করুন, যেদিন আপনি আপনার
বান্দাদেরকে পুনর্জীবিত করবেন।
রুকিয়ার আয়াত পড়া পানি ব্যবহারের নিয়ম
১। তিন সপ্তাহ ধরে প্রতিদিন ছোট তিন চুমুক
পান করা।
২। এক সপ্তাহ ধরে প্রতিদিন পানি দিয়ে
গোসল করা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now