বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সায়্যিদ কুতুব ও জেলখানার ইমামমিশরের শীর্ষ ইসলামি ব্যক্তিত্ব আল্লামা সায়্যিদ কুতুবরহ.কে কালিমা তাইয়্যিবার ব্যাখ্যা লেখা ওইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কথা সংবলিতএকটি কিতাব লিখার কারণে তৎকালীন মিসরের স্বৈরশাসক তাকে ফাঁসি দিয়ে শহীদ করেছিলো। ফাঁসিরআগের রাতে সায়্যিদ কুতুব রহ. কে কালিমা পড়ানোরজন্য জেলের ইমামকে পাঠানো হলো। জেলের ইমামএসে আল্লামা সায়্যিদ কুতুব রহ. কে কালিমার তালকিনদেয়ার চেষ্টা করতে লাগলেন। তাকে দেখে সায়্যিদকুতুব জিজ্ঞাসা করলেন আপনি কি জন্যএখানে এসেছেন?ইমাম বললেন, আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি।মৃত্যুদন্ড কার্যকর করারআগে আসামীকে কালিমা পড়ানো আমার দায়িত্ব।সায়্যিদ কুতুব বললেন, এই দায়িত্বআপনাকে কে দিয়েছে?ইমাম বললেন, সরকার দিয়েছে।সায়্যিদ কুতুব বললেন, এর বিনিময়ে কি আপনি বেতনপান?ইমাম বললেন,হ্যাঁ আমি সরকার থেকে বেতন-ভাতা পাই।তখন সায়্যিদ কুতুব রহ. সেই ইমামসাহেবকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেনকী কারণে আমাকে ফাঁসি দেয়া হচ্ছে?ইমাম বললেন,না বেশি কিছু জানি না।সায়্যিদ কুতুব বললেন,আপনি আমাকে যেই কালিমা পড়াতে এসেছেন,সেই কালিমার ব্যখ্যা লেখার কারণেইতো আমাকে ফাঁসি দেয়া হচ্ছে। কি আশ্চর্য!যেই কালিমা পড়ানোর কারণে আপনি বেতন-ভাতা পান সেই কালিমার ব্যখ্যা মুসলিমউম্মাহকে জানানোর অপরাধেই আমাকেইফাসি দেয়া হচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে,আপনার কালিমার বুঝ আর আমার কালিমার বুঝ এক নয়।আপনার কোন প্রয়োজন নেই।”এটাই হলো চরম বাস্তবতা। বর্তমানে আমাদেরসমাজে অনেকে কালিমা পড়ে নিজেকে মুসলমানমনে করে,কিন্তু তারা এই কালিমার অর্থ বুঝেনা। সকল কিছুরদাতা আল্লাহ্ আমরা মুখে বললেও আল্লাহ্র আদেশনিষেধ গুলো আমরা পালন করিনা পার্থিব কারনে।আমরা দাঁড়ি রাখিনা ভালো চাকরি পাবো না বলে।অনেক মেয়ে হিজাব পড়ে না,তাদের ভালো বিয়ে হবে না বলে। এইকি আমাদের ঈমান?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now