বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

খুনী বই

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ।। খুনী বই ।। পাঠিয়েছেনঃ Rose S Gomez ঘটনাটা একজন অস্ট্রেলিয়ান ছাত্র এর। একদিন ক্লাস শেষে তার কলেজের লাইব্রেরী তে গেল । কলেজ ফাঁকা ছিলো । তো সে বই দেখতে লাগল , হঠাৎ সে একটা বই পেল যেটা দেখে সে অনেক কৌতূহলী হয়ে পড়ে । বইটি দেখে বোঝা যাচ্ছে ওটা একটা ভৌতিক বই ,হয়তো বা কালজাদু, প্ল্যান চেট বা ভুতের গল্প নিয়ে কিছু হবে । বইয়ের কভার পেজ এ ভুতের ছবি আর হিব্রু নাকি গ্রীক ভাষায় লেখা ,ভেতরের পেজেও একি ভাষা,কিন্তু কিছু কিছু ইংরেজি ও লেখা আছে । তার বইটি তে এমন অদ্ভুত তীব্র আকর্ষণ হলো যে সে বইটি তার বাসায় নিয়ে গেলো । গভীর রাতে সে বইটি খুলে পড়তে বসল। ধীরে ধীরে পৃষ্ঠা উল্টাতে লাগল । হঠাৎ পেছনের জানালায় চরম বাতাস বইতে লাগল। সে পেছনে ফিরে তাকালো, দেখলো সব ঠিক আছে, সে আবার বই পড়া শুরু করল। তুফান আবার বইতে শুরু করল, এবার সে গিয়ে জানালাটা বন্ধ করল। ফিরে এসে বই পড়ছে । বইটার ভেতর অনেক ভয়ানক ছবি দেওয়া । সে সব না বুঝলেও সে অনেক মজা নিয়ে পড়ছে । ....হঠাৎ করে তার রুমের ভেতর যেন ঝড় শুরু হলো । চেয়ার টেবিল,বইপত্র সব উল্টে গেল । তার অদ্ভুত লাগল কিন্তু ভয় পেল না । সে দেখলো তখন সকাল হয়ে গেছে ,কিন্তু এ কী করে সম্ভব ,একটু আগেই তো দেখল তখন ২ টা বাজে!!! সে বইটা বন্ধ করল, আর বইয়ের একটা পৃষ্ঠা ছিড়ে রেখে দিল । হঠাৎ দেখল আবার রাত হয়ে গেছে । ভয়ে সে বিছানায় শুয়ে পড়ল। পরের দিন সে লাইব্রেরী তে গিয়ে বইটি দিতে গেল , কিন্তু লাইব্রেরিয়ানরা কেউই বইটাকে চিনল না। তাদের কাছে নাকি এরকম কোনো বই থাকে না। সে পড়ল বিপদে । বইটি একটা ডাস্টবিনে ফেলে দিয়ে শুধু ছেড়া পৃষ্ঠাটা তার কাছে রেখে দিল। আর তখন থেকে তার জীবনে শুরু হলো সমস্যা । .........রাতে সে ওই ছেড়া অংশটি একটা বইয়ের ভেতর চাপা দিয়ে ঘুমাতে গেল । হঠাৎ সে দেয়ালে একটা ছায়া দেখল,একটা লোকের অবয়ব হেঁটে এসে তার সামনে দাঁড়ালো ।কিন্তু আশ্চর্যের বিষয় তার আশেপাশে কেউ নেই ,তাহলে ছায়াটা কোথা থেকে আসছে ? ভয়ে তার গলা শুকিয়ে গেল ,রক্ত হিম হতে লাগল। কেউ যেন তার হাত পা টেনে ধরে রাখছে। আহ!! কী ভয়ানক কষ্ট ,কী শ্বাসরুদ্ধকর মূহুর্ত!!!! ছায়াটা তাকে বলতে লাগল ,"কাজটা তুমি ভালো করলে না। আজ থেকে আমি হব তোমার নিত্য সঙ্গী । তুমি প্রতিদিন আমাকে সব জায়গায় দেখতে পাবে !! আর যদি আমি তোমাকে একদিন দেখা না দিই,তাহলে সেদিন তুমি মারা যাবে !!" তখন থেকে সারাক্ষণ সে ওই ছায়াটি দেখতে লাগল । অন্যরা কেউ দেখত না।সে সবাইকে বোঝানোর চেষ্টা করেছে ,কিন্তু সবাই ভাবল তার মানসিক রোগ হয়েছে , দিন দিন তার অবস্থা খারাপের দিকে যেতে লাগল, তাকে হাসপাতালে ভর্তি করা হল। তার পরিবার অনেক ধনী ছিলো ,অনেক টাকা খরচ করল,কিন্তু কোনো উন্নতি হচ্ছিলো না। তাকে দেখতে তার এক কাজিন গেল ,তাকে এইসব ঘটনা গুলি বলল। এমনকি তার সামনেও অনেক বার সে বলেছে সে ওই ছায়াটিকে দেখতে পাচ্ছে । ...একদিন কাজিনটা গেল তাকে দেখতে ,ওইদিন সে নাকি বেটার ফিল করছিল ,কিন্তু সে এই বলে কান্না করছিল যে সে ওইদিন ছায়াটাকে দেখতে পাচ্ছিল না। তার মানে আজকের দিনটাতে তার নির্ঘাত মৃত্যু !!!!! কাজিন ভাইটা তাকে স্বান্তনা দিল আর বোঝালো এসব কথায় বিশ্বাস না করতে আর দুশ্চিন্তা বাদ দিয়ে শান্তিমত বিশ্রাম করতে। বিকালের দিকে কাজিনের কাছে ফোন এল যে কিছুক্ষণ আগে ও মারা গেছে আর শুনে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আফসোস করতে লাগলো কেন সে তার কথা বিশ্বাস করল না। ঘটনাটার ভিত্তি আজও তার কাছে অজানা থেকে গেল। এবং তার থেকে ঘটনাটা শুনে আমি আমার ভাষায় গল্পাকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। (সমাপ্ত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৩৯ জন


এ জাতীয় গল্প

→ খুনীদের খুনী - পর্ব ৩
→ জেমস বালগার মার্ডার কেস এবং সর্বকনিষ্ঠ দুই খুনী
→ খুনীদের খুনী — পর্ব ২
→ খুনীদের খুনী— পর্ব ১
→ অদৃশ্য খুনী
→ কে খুনী? ৩য় পর্ব
→ কে খুনী? ২য় পর্ব
→ কে খুনী? ১ম পর্ব
→ কে খুনী? ৪র্থ পর্ব
→ কে খুনী? ৫ম পর্ব
→ কে খুনী ৬ষ্ঠ পর্ব
→ কে খুনী? ৭ম ও শেষ পর্ব
→ খুনী
→ অদৃশ্য খুনী
→ খুনী—০২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now