বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"খুনি"

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X রাত প্রায় ৩টা; আমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে।প্রায় এক ঘন্টা আগে একটা খুন করেছি। আর কিছু সময় আগেই একটা খুন করেছি; যাকে খুন করেছি সে আর কেউ না, আমার স্ত্রী; যাকে আমি সব থেকে বেশি ভালবাসতাম। ওকে খুন করার পর আমিও এক শিশি গরল নিজের ভেতর ঢেলে দিয়েছি। বুঝতে পারছি মৃত্যুটা কাছে চলে আসছে। পুরাতন স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। প্রায় দশ বছর আগে বেশ কম বয়সেই দুজন দুজনকে ভালবেসে বিয়ে করেছিলাম। তখন আমি অনার্স তৃতীয় বর্ষে আর ও প্রথম বর্ষে। বিয়ের প্রথম রাতে বলেছিলাম: আমি তোমাকে স্বাধীনতা দিলাম কিন্তু তুমি কখনো বিশ্বাসের অমর্যাদা করো না। ওর কোন কাজে আমি কখনো বাধা দেয় নি। জীবনটা খুব সহজ ছিলনা কিন্তু অনেক সুখেই ছিলাম। বিয়ের দু'বছর পরেই শংসারে নতুন অতিথি আমাদের ছেলে সিহাব। শংসারে একটু আর্থিক টানাটানি ছিল কিন্তু শুখের অভাব কখনো হয়নি। আজ আমাদের কোন কিছুর অভাব নেই। ওর প্রেরনায় আর নিজের চেষ্টায় আজ দেশের অন্য দশজনের ভেতর একজন। অনেক দিন থেকেই ওর কল ওয়েটিং সন্দেহের কারন ছিল; কিন্তু ওকে কিছুই বলিনি। কারন ওর প্রতি ছিল আমার অগাধ বিশ্বাস। আজ হয়তো বাড়িতে ফিরে আসাটা একদম উচিত হয়নি। না আসলে আমার বিশ্বাসে হয়তো কখনো ভাঙ্গন ধরত না। আজ ছিল ওর জন্মদিন; অনেক দিন ওর সাথে একান্তে সময় কাটানো হয় না। তাই সিঙ্গাপুর থেকে বিজনেস ডিল সেরে অনেক কষ্টে প্লেনের টিকিট ম্যানেজ করে দেশে ফিরেছি। ওকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গিয়েছি; যখন নিঃশব্দে ভেতরে প্রবেশ করছি তখন চোখে যেন ধাধা দেখলাম; আমার বিছানায় আমার স্ত্রী এর সাথে অন্য কোন পুরুষ অন্তরঙ্গ। আমি ওখান থেকে প্রতিশোধের আগুন নিয়ে ফিরে এসেছি। যা করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। প্রথমে বাইরে রাখা গাড়িটির ব্রেক কেটে দিয়ে বাইরে চলে গেছি;ওই কালপ্রিটের মৃত্যু নিশ্চিত করে ফিরে এসেছি। . আর ভাবতে পারছি না; মাথাটা ঝিম ঝিম করছে; চোখে ঘোলাটে দেখছি; চেয়ার থেকে লুটিয়ে পড়েছে আমার দেহ!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ "খুনি"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now