বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ রবিবারের সকালটা একটু হলেও বিরক্তির সহিত শুরু হল,,,, হাতে চায়ের কাপের উষ্ণতার ছোয়া পেলেও কাল রাতের ভারী বর্ষণ এর জন্য বিদ্যুৎ ছিন্ন হওয়ার ফলে দেহের উষ্ণতা টা ক্রমশ বিরক্তির ছাপে দাগ ফেলছিল। চায়ের কাপে চুমুক দিয়ে বিছানার পাশে পড়ে থাকা ল্যাপটপ টা অন করে,,,,,নেট টা সংযোগ করে ফেললাম,,,, আজকাল হাইটেক যুগে নিউজ পেপার আর কিনতে হয় না। কয়েক মিনিটের আঙুলের কারসাজিতে সারা বিশ্ব আপনার হাতের মুঠোয়। কিন্তু আজও আমার বাবা ব্যলকনিতে বসে ওই কাগজে মোরা পেপার না শেষ না করা পর্যন্ত চেয়ার ছাড়েন না।
আজ অবশ্য বাবার মন মেজাজ ভালো বেশ, প্রকৃতির আবহাওয়া আর ভেজা মাটির গন্ধ কে উপভোগ করতে করতে খোশ মেজাজে পেপার পড়ছে।
আমি এবার আমার সামনে থাকা এল.ই.ডি এর দিকে মনোসংযোগ করলাম। হেডলাইনে দেখলাম কিছু সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার ছবি আর প্রতিদিনের একই খবর মা,, মাসিদের রামকৃষ্ণ কেলেঙ্কারি।
তাই এই ইন্দ্রজালের পথ পরিবর্তন করে প্রবেশ করলাম একটা খুব নাম করা ম্যাগাজিনের পাতায়। প্রত্যহ নতুন নতুন লেখকের মুখ এখানে দেখা যায়,,,কেউ ভালো লেখে আবার কেউ খুব ভালো লেখে,,,, আমি প্রায় কাজের ফাঁকে এখানে চলে আসি গল্প কবিতা পড়তে,,,, শুরু করলাম এক প্রেমের গল্প। আজকাল প্রেমের গল্প গুলো যেমন জটিল তেমনই তার নাম গুলো ও বেশ ভয়ানক। আজকাল এইসবই মানুষ পড়তে ভালোবাসে। আমিও গল্পটির সম্পূর্ণ অংশ পরবার জন্য যেই ক্লিক করেছে ল্যাপটপ টি তার নিজস্ব মতামত প্রকাশ করল আমাকে মুক্তি দাও। আমি কাল তাড়াহুড়োর চোটে ল্যাপটপ টাকে চার্জে দিতেই ভুলে গেছি। ধুর আমার সকালটা যেন বৃষ্টির জলে ধূয়ে গেল। চায়ের শেষ কাপে চুমুক দিয়ে উঠে ফিরে গেলাম আমার ছোটোবেলায় ফেলা আসা পুরানো বইয়গুলির সামনে। বাবা আজও বই গুলিতে হাত দিলেও আমার আর হাত দেওয়া হয় না। খুঁজে খুঁজে সেই ফেলুদা আর জটায়ু,,,,, বইটায় বেশ ধুলো পরেছে। ঝেড়ে পরিস্কার করে হাতের সামনে নিয়ে বসলাম। খুলতেই চোখে পড়ল পেন দিয়ে লেখা "মা তোমাকে দিলাম- শুভ জন্মদিন"
পুরানো কিছু আকি বুকি ও চোখে পরল,,,,, বেশ নষ্টালজিক হয়ে পড়ছিলাম। পাতা গুলো এদিক ওদিক করতে করতে মনে পরে যাচ্ছিল "বই রেখে পড়তে বোস" মনে পড়ে যাচ্ছিল মায়ের বকুনি গুলি।হঠাৎ দেখলাম পাতার ভাজে রাখা দু-টাকার নোট "একদিন রাতে গল্প পরতে পরতে বাবার দেওয়া এই নোটটি বইয়ের ভাজে রেখে ঘুমিয়ে পরেছিলাম।" আজ পেয়ে চোখের জল ছাড়া কিছুই পড়ল না হাতে,,,," হঠাৎই ফোন টা বেজে উঠল আর...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now