বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রিয় শহর ,
আশা করি ভালো আছো । কাল তো গুরু পূর্ণিমা , তোমার আকাশটা খুব দেখতে ইচ্ছে করছে । ইচ্ছে করছে আবার ছুটে গিয়ে তোমার বুকে মুখ গুঁজে তোমার গন্ধ শুঁকতে , শীতের গোধূলির আলসে রোদ মেখে তোমার হাতে হাত দিয়ে স্ট্রান্ডে হেঁটে বেড়াতে। ইচ্ছে করছে তোমার খাটে জমিয়ে বসে চা আর ঝাল চানাচুরের সাথে জীবনের এথিক্স নিয়ে উত্তাল তর্ক করতে , রাতের তারাদের চিলেকোঠায় তোমায় জড়িয়ে শুয়ে লালনের গান শুনতে। আমি রোজ একটু একটু জমাই তোমাকে শোনাবো বলে। তুমিও নিশ্চয়ই তোমরা কিছুটা আমার জন্য সরিয়ে রেখেছো , বাড়ি ফিরে সেটাই শুনবো খুব মন দিয়ে। ব্যস্ত জীবনের সিলেবাস থেকে মুখ তোলার অবকাশে তোমার কথাই ভীষণভাবে মনে পড়ে। এদিকে বেশ ঠান্ডা পড়ে। এদিককার সবটা মিটিয়ে ইচ্ছা আছে তোমার কাছে ফিরে যাওয়ার হালকা একটু উষ্ণতার খোঁজে। ভালো থেকো , আমাকে মনে রেখো
ইতি,
তোমার দূরের বন্ধু
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now