বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Kharap Manus

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Taslima Akter Shanta (০ পয়েন্ট)

X -রাগ করেছো বউ? -জানিনা। -কথা বলবেনা আমার সাথে? -কোন খারাপ মানুষের সাথে আমি কথা বলি না। -সেদিন পরীক্ষার হলে এই খারাপ মানুষটার দিকে ওমন ড্যাবড্যাব করে তাকিয়ে ছিলে কেন? না তাকালেতো আর আজ আমার মতো খারাপ মানুষটার সাথে সংসার করতে হতো না। -ভূল করেছি,মাপ করুন। . এই খারাপ মানুষটা আমার বর,শুভ। পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয় গতবছর। তবে মানুষটার সাথে পরিচয়টা হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার হলে।উনি ছিলেন ম্যাজিস্ট্রেট।আমাদের হলে এসে যখন সবার সাথে পরীক্ষার ব্যাপারে কথা বলছিলেন,তখন আমি বেচারি কি এক অদ্ভুদ আকর্ষণে উনার দিকে ড্যাবড্যাব করে চেয়ে ছিলাম। উনি হল থেকে যাওয়ার আগে নিচুস্বরে আমার নাম জানতে চাইলেন। নাম শুনে বল্লেন,পারভীন নামটা নাকি উনার খুব পছন্দ। যাইহোক একদিন উনি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলেন।তারপর.....বিয়ে, সংসার।। সেই চাকরিটা না পেলেও খারাপ মানুষটার জীবন গৌছানোর চাকরিটা পেয়েছিলাম সেদিন। . -বউ, একটা কথা বলি? -শুনতে চাচ্ছি না। -আর সিগারেট খাবো না,অহেতুক আড্ডা দিবো না।....কথা দিলাম। -.............. -আসার পথে বেলী ফুলের মালা দেখে কিনেছিলাম এক অভিমানীর জন্য।কিন্তু সে তো কথা বলছে না,তাই ভাবছি জানলা দিয়ে পেলে দেবো। -কেন, জানলা দিয়ে আবার কোন মেয়েকে পটিয়ে কপাল পোড়ানোর চিন্তা হচ্ছে? -তুমি মালাটা নিলে ফেলার দরকার হবে না। -খুব খারাপ আপনি।এতো খারাপ মানুষ কখনো দেখিনি আমি। -আর আমিও তোমাদের নারীদের মতো বহুরূপী কখনো দেখিনি। -আমি বহুরূপী!!!! -বহুরূপী ই তো।কখনো স্নেহ,কখনো শাসন,কখনো মমতা দিয়ে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিয়েছো। তোমরা নারীরা কখনো মমতাময়ী মা,কখনো অত্যাচারী সৎ মা।কখনো প্রেয়সী কখনো ছলনাময়ী।কখনো একটা ছেলের জীবন গুছিয়ে দাও আবার কেউ কেউ জীবন ধ্বংস করে দাও। অদ্ভুদ মায়া তোমাদের মাঝে। -বিশ্ব প্রেমিক হয়ে সবার মায়ায় জড়িও না খারাপ মানুষ।তোমরা ছেলেরাও কম বহুরূপী না। -উঁহু,আমরা ছেলেরা হয়তো ভালো হয় আর না হয় খারাপ। . ভালো থাকুক সকল খারাপ মানুষ আর অভিমানীগুলো। @Taslima Akter Shanta


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ Kharap Manus

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now