বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(ছোট তবে মন ভাল করার মতো একটি গল্প, না পড়লে চরম মিস করবেন)
কফিশপে একদিন
লিখেছেন - ফারহানা নিম্মী
***
কফি কি ভাল মানুষ খায়? কি বিচ্ছিরি তিতকুটে স্বাদ । তবুও কেন যে ছেলেটা এত কফি পাগলা,এটা বোঝার জন্যেই কফি বানানো শেখার চেষ্টা করছি । দোকানের মত তিতা জিনিস টা বানাতে পারি না; আমার টা হয়ে যায় মিষ্টি । তিতা না হলে,তার নাকি আবার ভালও লাগে না ।এ তো মহাজ্বালা !!
প্রতিদিন ই যখন দেখা হয়,কফি নামক এই বিশ্রী জিনিস টা জোর করে খেতে হচ্ছে । মুখে মধু,অন্তরে বিষ মনে হয় একেই বলে !! প্রতিদিন ই আয়নার সামনে দাঁড়িয়ে রিহার্সেল দিচ্ছি,মিষ্টি করে হেসে বলার,"চমৎকার তো!!"
রিহার্সেল টা বোধহয় এত ভাল হয় না ।
একদিন ও আমাকে বলেই ফেলল,
"কফি খেয়ে তুমি এভাবে হাস কেন??"
-কিভাবে??
"মনে হয় বস্তু টা পেটে পড়ার সাথে সাথে তুমি অজ্ঞান হয়ে যাবে ।"
-একদম নাহ । জিনিস টা ভাল তো । সত্যিই চমৎকার !!
আমার কথা শুনে খুশি হয়েই বোধহয়,আবার কফি অর্ডার করে ফেলল ।
-এই সেরেছে !! এখন কি করি ??
কফি চলে আসে ।আমার টা ঠান্ডা হতে থাকে । আমি তাকিয়ে তাকিয়ে ওর কফি খাওয়া দেখি । এই মা্নুষ টা এতো ছেলেমানুষ কেন??সামান্য কফি খাওয়া নিয়ে কত কান্ড !!
আর কিছুদিন পরেই সে দেশের বাইরে চলে যাচ্ছে । আমাকে পাওয়ার জন্যই নাকি তার এত কষ্ট করা । নিজেকে প্রতিষ্ঠিত করে,তবেই না বাবা-মার কাছে অধিকার নিয়ে আমার হাত চাইতে পারবে ।
প্রচন্ড বলতে ইচ্ছা করে,"কিভাবে তোমাকে ছেড়ে থাকব আমি ??তোমার কিচ্ছু করতে হবে না,কিচ্ছু না ।"
যাওয়ার প্রস্তুতি নিতে নিতে অনেকখানি সময় চলে গেল । হাতে আর একদম ই সময় নেই । যাওয়ার আগে শেষবারের মত দুজন একসাথে ঘুরতে বের হলাম । সারাদিন চুপচাপ পাশাপাশি হাটলাম । মাঝে মাঝে চোখের পানি লুকানোর ব্যর্থ চেষ্টাও করতে লাগলাম দুজন । বিকালে খনিকটা ক্লান্ত হয়েই ভাবলাম,হাল্কা কিছু নাস্তা করা যাক,আর সাথে সেই বিখ্যাত কফি ।
ভাবলাম,আজ নাহয় আমিই কফিটা অর্ডার করি । বেয়ারা কে ডেকে কফির কথা বলতেই,মুখচোরা স্বভাবের ছেলেটা,যে আজ পর্যন্ত দুটো ভালবাসার কথা না বলেও আমাকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে, আমার হাত দুটো তার হাতে নিয়ে বলল,"আজ কফি থাক । সবসময় আমাকে খুশি করার জন্যই তো খাও ,আজ নাহয় তোমার পছন্দের কিছু দিতে বলি??"
ইচ্ছা হল চিৎকার করে বলি,"আমি তোমার জন্য সারাজীবন এই বিশ্রী জিনিসটা খেতে রাজী আছি । শুধু তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না ।"
বলা হল না । গলার কাছে কি যেনো একটা জমাট বেধে আছে ।
(উৎসর্গ করলাম সবচেয়ে কাছের মানুষটিকে... )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now