বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কেন তুমি নেই (কবিতা)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mehedi Hasan Fahim(guest) (০ পয়েন্ট)

X আঁধারের গভীর রাতে, মনে পড়ে তোমাকে, জোছনার মোহনা, ডাক দেয় আমাকে। সময়ের বিপরীতে, যেতে হয় আমাকে, ডাক দেয় মন থেকে, মিনে পড়ে তোমাকে। ধূসর-আকাশ আমায়, নিয়ে যায় অতীতে, অতীতের স্মৃতিতে, আবারো দেখি তোমাকে। ছলনাময়ী রূপটি আবারো, ভেসে আসে নয়নে, নয়নটা জুড়ে যায়, আবারো দেখে তোমাকে। যেতে যদিও না চায়, বোঝানো যায় না মনটাকে, মন চলে যায় আবারো, অজানা এক শহরে। কেউ নেই এ শহরে, তুমি আর আমি বাদে, অভিমানী মন তোমার, কেন তুমি এলে? ঠেলে দিয়ে দূরে আমায়, বসে ছিলে ওপারে, জানালা দিয়ে আজও কঠিন বাতাস আসে। এই কঠিন বাতাস আজ, আসেনি যে থামতে, এত কষ্ট দিয়ে আজ আবারো, কেন তুমি এলে? ভুলিনি সেই দিনগুলো, দেখেছিলাম তোমাকে, ভেবেছিলাম তোমাকে, রেখে গেলে আমাকে। উদাসীন মন আজও তোমায় অনেক ডাকে, আবেগী মন কেঁদে বলে, কেন তুমি এলে? মন আর চায় না, প্রেমের দুয়ারে ভাসতে, দূর হয়ে যেতে বলে, আর মনের দুঃখ বাড়ে। এই কি সেই ভালোবাসা, যা আমায় দিয়েছিলে? উত্তরটা না দিয়ে আবারো দূরে চলে গেলে! ভাবে এ মন আমার, আজও তোমায় নিয়ে, অপেক্ষায় থাকে এ মন, আবারো তোমায় দেখতে। আবারো যখন দেখা হবে, সেই কল্পনাময় জগতে, মন আবারো কেঁদে বলবে, কেন তুমি এলে?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

→ কেন তুমি নেই (কবিতা)
→ কেন তুমি নেই (কবিতা)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now