বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কেমন শাশুড়ি রে বাবা,,,,!

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ruhul Amin Raj (০ পয়েন্ট)

X জামাই আদর বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি গেছে জামাই। নয়া জামাইয়ের আগমন উপলক্ষে শ্বশুরবাড়িতে নানা রকম খাবারের আয়োজন। পিঠা, পায়েস, পোলাও, মাছ মাংস- আরো কত কী। দুপুরবেলা বাড়ির সবাইকে ডেকে নিয়ে জামাইকে ঘরের মাঝখানে বসিয়ে খাবার দেওয়া শুরু হলো। প্রথমে জামাইয়ের পাতে শ্বাশুড়ি তুলে দিলে পাটশাক। পাটশাক খাওয়ার পর শ্বাশুড়ি বড় আগ্রহ নিয়ে জামাইকে জিজ্ঞেস করলেন, 'বাবা শাক কেমন হয়েছে? জামাইয়ের সরল উত্তর 'ভালো হয়েছে মা। ' শ্বাশুড়ি আবার প্রশ্ন, 'কেমন ভালো বাবা? ' মনে মনে কিছুটা বিরক্ত হয়ে জামাইয়ের আবার হাসি মুখে উত্তর, 'খুব ভাল মা, খুব ভাল। ' শ্বাশুড়ি তখন পাটশাকের বাটি থেকে আরও কিছুটা শাক নিয়ে জামাইয়ে পাতে দিয়ে বললেনা-'বাবা, ভাল লেগেছে,' তাই আরেকটু দিলাম, খাও বাবা। থালার সামনে আশপাশের মাছ-মাংস দেখে কিছুটা বিষণ্ণ মনে জামাই মনে মনে ভাবল শাক খেয়েই তো তার পেট ভরে গেল ওসব আর কখন খাবে। ভদ্রতার খাতিরে মুখে কিছু প্রকাশ না করে দ্বিতীয়বার দেওয়া পাটশাকও খেলেন জামাই মশাই। দ্বিতীয়বার পাটশাক খাওয়ার পর শ্বাশুড়ি আবার বললেন, 'বাবা শাক কি খুব ভাল লাগছে? ' জামাই আগেরবারের মতো এবারও বললো, জ্বি, ভাল লেগেছে। এ কথা শুনে শ্বাশুড়ি, 'বাবা, তাহলে আরেকটু খাও, বলে আবার যেই জামাইয়ের পাতে শাক দিতে উদ্যত হলেন, অমনি জামাই একদম তেলে-বেগুনে জ্বালে উঠল, 'মা, কষ্ট কইরা বারবার শাক দেওয়ার দরকার কি। পাট ক্ষেতটা একটু দেখ্যাইয়া দেইন। আমি ক্ষেতে গিয়াই পাটশাক খাইতে থাহি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ কেমন শাশুড়ি রে বাবা,,,,!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now