বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কেমন পাত্র চাই

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোঃ ছহিনুর রহমান বিন মনির (০ পয়েন্ট)

X বিয়ে বিয়ে করে মা একদম মাথা খেয়ে ফেলছে। অনেক ছেলেও দেখা হয়েছে আত্নীয় স্বজনের মাধ্যমে কিন্তু আমার কাউকে পছন্দ হয়নি। মা বাবা আত্নীয় স্বজনরা আমার উপর রীতিমত রেগে আছে। কারন তাদের পছন্দ করা যোগ্য সুপাত্রদের সব কজনকেই আমি রিজেক্ট করে দিয়েছি। কি করবো কাউকেই যে আমার ভালো লাগে নি। আর ভালো না লাগার কারনও বলবো। আজকেও একটা ছেলে আমাকে দেখতে আসবে। মা তার জন্য রান্না করছে। বিকেলে ছেলে, ছেলের বাবা-মা আর ছোট বোন আমাকে দেখতে আসলো। সালাম দিয়ে তাদের সামনে বসলাম। ছেলের মা আমাকে জিজ্ঞেস করলেন, মা তোমার নাম কি? - আমার নাম ইশি। - তা তুমি নামায পড়ো তো? আর রান্না বান্না পারো তো? - জ্বি পড়ি। রান্না বান্না মোটামুটি পারি। - বাহ! মাশাল্লাহ। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এই যাঃ পছন্দ করে ফেললো! ছেলের দিকে ভালোমতো তাকানোই হলো না এখনো! আমি ছেলের দিকে একটু আড় চোখে তাকালাম। দেখতে শুনতে তো ভালোই। কিন্তু আমি তো সুদর্শন ধুয়ে পানি খাবো না। আমার জানা দরকার তার ব্যক্তিত্ব কেমন, আচার- আচরন কেমন। বাবা মাও দেখি খুব উৎসুক! পারলে আজই বিয়ে দিয়ে দেয়। বিয়ের দিন তারিখ নিয়ে গুরুজন রা কথা বলা শুরু করলো বলে। আমি ভাবছি কখন বলবে একটু আলাদা কথা বলতে। যেই ভাবা সেই কাজ। ছেলের ছোট বোন বলল, আমি একটা কথা বলতে চাই। ছেলে মেয়ের একটু আলাদা কথা বললে ভালো হত না। সবাই সায় দিলো। আমি তো এতক্ষন এই সুযোগই খুঁজছিলাম। ছেলেকে সাথে নিয়ে আমার ঘরে এলাম। আমি বললাম, আপনি বসুন মিস্টার.... "তুহিন। আমার নাম তুহিন" - হ্যাঁ, মিস্টার তুহিন বসুন। "ধন্যবাদ। ইশি আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আপনি শিক্ষিতা, ভদ্র এবং নামাযি একজন মেয়ে। আমি এমন মেয়েই খুঁজছিলাম।" - ও আচ্ছা। কিন্তু মিস্টার তুহিন আমার আপনার কাছে কিছু প্রশ্ন আর শর্ত আছে। আপনি যদি তার সঠিক জবাব দিতে পারেন তাহলে আমি এই বিয়েতে কোনো আপত্তি নেই। "ঠিক আছে ইশি, আপনি বলুন" - ধন্যবাদ। তুহিন আপনি নিয়মিত নামাজ পড়েন? "ইয়ে মানে... মানে..." মনে মনে বললাম, ব্যাটা নিজে নিয়মিত নামায পড়ে না কিন্তু বউ খুঁজে নামাযি। তবে মুখে বললাম, - ঠিক আছে। বিয়ের পরে নিয়মিত পড়বেন। "আচ্ছা বিয়ের পরে পড়বো" - শুনলাম আপনি বাবা মা ভাই বোন নিয়ে একসাথে থাকেন। বিয়ের পর কিন্তু আমি আপনার বাবা মায়ের সাথে থাকতে পারবো না। আমাকে নিয়ে আলাদা বাসায় থাকতে হবে। শ্বশুর- শাশুড়ি, ননদ-দেবরের সেবা করতে আমি পারবো না। আপনি এই শর্তে রাজি? কিছুক্ষন চুপ থেকে তুহিন বললেন, জ্বি আমি রাজি। আপনার সব শর্ত আমি মেনে নিলাম। আমি তো অবাক এত সহজে সব মেনে নিলো। আমি ভাবলাম কোথায় ছেলেটা আমাকে ঝাড়ি দিবে, বিয়ে করতে চাইবে না। এমন ছেলেই তো ‌চাই। ছেলেপক্ষ চলে গেলে মা আমাকে এসে জিজ্ঞেস করলো, কি রে ছেলে কেমন? বিয়ের কথা এগোই। "না মা। এই ছেলে আমার পছন্দ নয়।" "শোন, ইশি আমি আর নিতে পারছি না। একটার পর একটা ছেলেকে তুই ক্যান্সেল করে চলেছিস। কত ভালো ভালো ছেলে আসলো তোর একটাও পছন্দ না কেন? তুহিনের কি সমস্যা?" "সমস্যা! মা বিশাল সমস্যা! পারসোনালিটির প্রশ্ন! এই ছেলে তো বিয়ের পরে বাবা মায়ের সাথে থাকবে না। আলাদা থাকবে। বউ যা বলবে তাই শুনবে।" " এতো ভালোই। তুই যা বলবি তাই শুনবে।" "না মা এমন চাই না আমি। এমন বলদ মার্কা, ব্যক্তিত্বহীন ছেলেকে আমি বিয়ে করবো না। বউয়ের কথায় বাবা মাকে ফেলে দিবে! এই ছেলে ক্যান্সেল। অন্য কাউকে খোঁজো।" "আর সম্ভব না! আত্নীয় স্বজনরা ক্ষেপে গেছে। কেউ আর তোর সম্বন্ধ আনতে চায় না।" "তাহলে ঘটক ডাকো। ঘটকের ওপর দায়িত্ব দাও।" "ঘটক!" "হ্যাঁ ঘটক। আজই ফোন করে আসতে বলো। ঘটককে আমিই বলবো কেমন পাত্র চাই।" যাহোক পরদিন সকালে ঘটক বাসায় এসে উপস্থিত হলো। ঘটক জিজ্ঞেস করলো, আম্মাজান আপনের কেমন পাত্র লাগবে বলেন তো? আমি বললাম, ছেলেকে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। বউয়ের কথায় ওঠা বসা চলবে না। বাবা-মা কে বউয়ের কথায় কষ্ট দিবে না। বৃদ্ধশ্রমে দিয়ে আসবে না। যার কাছে বউ থাকবে বউয়ের জায়গায়, মা- বাবা থাকবে মা বাবার জায়গায়। অর্থাৎ বউ আর বাবা-মার জন্য ভালবাসার স্থানটা যে আলাদা সে জ্ঞান তার থাকবে। একজনের জন্যে আরেকজনকে ছেড়ে দেবে না। সবাইকেই ভালবাসবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার মতামত নেবে। খালি বউয়ের কথা শুনে সিদ্ধান্ত নিবে না। বউ কোনো দোষ বা অন্যায় করলে এবং তা সত্য বলে প্রমান হলে সায় না দিয়ে দুটো কষে থাপ্পর দিয়ে সাইজ করে দেবে। ঘটক বলল, অ্যাঁ! আম্মাজান আপনার মাথা ঠিক আছে তো? "জ্বি আঙ্কেল আমার মাথা ঠিক আছে। আছে নাকি এমন পাত্র? আপনাদের কে বলছি এমন পাত্র আছে নাকি আপনাদের খোঁজে? জানেন তো আমার কেমন পাত্র চাই! ..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২২০ জন


এ জাতীয় গল্প

→ কেমন পাত্র চাই

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now