বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কে তুমি? কোথায় থাকো? নাম কি? কি তোমার পরিচয়? আমি জানি না।
তোমার সম্মন্ধে আমি কিছুই জানি না।কিন্তু,বিশ্বাস করো-
মাথার ওপরে ঝকঝকে নীল আকাশের দিকে যখন থাকাই আমি তোমাকে দেখি, উজ্জল পূর্ণিমার চাঁদের তীক্ষ্ম চাহনির দিকে যখন তাকাই আমি তোমাকে দেখি,সারি সারি ধানগাছের সীমাহীন হলদে আভার মধ্যে আমি তোমাকে দেখি,আমার হ্রদয়ের জানালা যখন খুলি আমি তোমাকে দেখি,দুচোখের অতীত অসীম দূরত্বে যখন নিষ্পলক নেত্রে চেয়ে থাকি আমি তোমাকে দেখি,আমার পছন্দের শিউলি ফুলের মাঝে আমি তোমাকে দেখি,বর্ষায় ঝরে যাওয়া পাতাগুলো শরৎে যখন আবার নতুন সজীবময় জীবন লাভ করে আমি সেই চিরসবুজ পাতাগুলোর মাঝে তোমাকে দেখি,তোমার মধুর মুগ্ধময় চাহনী আমার বুকের ভিতর ঝাঁঝরা করে দেয়,স্বপ্নের সেই দোলনাতে আমি তোমাকে দেখি,প্রাচীরের আড়ালের সেই নদীর তীরে আমি তোমাকে দেখি,শীতের সকালের ঘন কুয়াশার একফোঁটা শিশিরের মাঝে আমি তোমাকে দেখি,তুমি যেনো একফোঁটা শিশির হয়ে আমায় হ্রদয়ঙ্গম করে নিতে চাও,সবুজ পাতায় ঘেরা ছায়াময়ী সেই বৃক্ষের মাঝে আমি তোমাকে দেখি,পাহাড়ের ওপর হতে বর্ষিত ঝর্ণার ধারে আমি তোমাকে দেখি,হাতে একঝাঁক চুড়ি,নাকে নুলক,কানে দুল,গলায় সোনার গহনা,পড়নে নীল শাড়ি,দীর্ঘভ্রুযুক্ত আয়তচক্ষুময়ী, ঠোঁটে মধুর হাসি যেনো একফালি চাঁদ আমার দিকে অপলক চোখে চেয়ে আছে,লম্বা চুল যেনো পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নামে,কিঞ্চিৎ পরিমাণ চুলে যেনো তোমার মুখের অর্ধেক অংশ ঢেকে গিয়েছে,ইচ্ছে হয় তোমার কাছে গিয়ে ফু দিয়ে ঐ বিরক্তিকর চুলগুলা তোমার মুখের ওপর হতে সরিয়ে দেই,এই বাহানায় তোমার আরেকটু কাছে যাই,আরেকটু।
বিশ্বাস করো,দক্ষিণা বাতাসে জানালার পাশে দাড়িঁয়ে যখন গরম কফির গ্লাসে চুমুক দিই তখন তোমাকে মনে পড়ে,ইচ্ছা হয়-
''কোনো এক শেষ বিকেলে সূর্যের একটুকরো কিরণ পুঁজি করে হেঁটে চলবো দুজন রেললাইনের দুপাশে,হাতে হাত ধরে''।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now