বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কে কৃপণ??

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tàrêq Múñåwàr (০ পয়েন্ট)

X ছোট চাচার মুখে একের পর এক গল্প শুনে সবাই হেসে কুটি কুটি। কৃপনের গল্প। পৃথিবীতে কত রকমের কৃপন আছে। সব কৃপনের গল্পই রসালো। ছোট চাচার গল্পের আসরে তাই ভীষন হাসির রোল। জারিন বলল, চাচ্চু আমিও এক কৃপনের গল্প জানি। বেশ! বলো তাহলে। জারিন বলতে শুরু করল- এক কৃপন লোক কখনোই কিছু দান করতোনা। একদিন সে দানশীল ব্যাক্তির মর্যাদা সম্পর্কে জানতে পারল। তার মন নরম হয়ে এলো। ভাবলো, কখন থেকে সে গরিব দুঃখীদের পাশে দাড়াবে। তো, পাঁচ টাকার একটি কয়েন হাতে নিয়ে একদিন সে বের হলো। কিন্তু কোন গরিব লোকই সে খুজে পেল না। একদিন দীর্ঘ সময় ধরে কয়েনটি হাতের মুঠোয় থাকায় তা ঘামে ভিজে গেল। লোকটি তখন চিৎকার করে বলতে লাগলো, ওরে আমার কয়েন! তোমাকে দান করে দিবো বলে তুমি কাদছো? আমাকে ছেড়ে যেতে তোমার কষ্ট হবে? না, এ হতে পারে না। কয়েনটি পকেটে রেখে লোকটি তখন বাড়ির দিকে হাটা শুরু করলো! এ কথা শুনে সবার সাথে চাচ্চুও হেসে অস্থির। চাচ্চু বললেন, এর চেয়েও বড় এক কৃপনের গল্প শুনাব এখন, এক লোক মহানবী (সা) এর কাছে এসে বলল, আমার বাগানে অমুক ব্যাক্তির একটি খেজুর গাছ আছে, যা আমাকে কষ্ট দেয়। মহানবী (সা) তখন খেজুর গাছের মালিককে ডাকলেন। বললেন, গাছটি আমার কাছে বিক্রি করে দাও। লোকটি বলল, না। তাহলে আমাকে দান করে দাও। সে এবারো বলল, না। তাহলে জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে গাছটি আমার কাছে বিক্রি করো। লোকটি এবারো বলল, না। মহানবী (সা) তখন তাকে বললেন, আমি তোমার চেয়ে বড় কৃপন আর দেখিনি। মাহির বলল, সত্যিই তো চাচ্চু! স্বয়ং মহানবীর প্রস্তাব যে ফিরিয়ে দিতে পারে, সে তো সর্ব কালের শ্রেষ্ঠ কৃপন! চাচ্চু বললেন, আরে! গল্প তো শেষই হয়নি। ঐ ব্যাক্তির চেয়েও কৃপন লোক আছে। জুমানা বলল, কী বলো! জান্নাতের খেজুর গাছের বিনিময়েও যে লোক পৃথিবীর সামান্য খেজুর গাছ ছাড়তে পারে না, তার চেয়েও বড় কৃপন আছে? চাচ্চু বললেন, হ্যা! ঐ লোকটিকেই মহানবী (সা) বললেন, যে সালাম দিতে কৃপনতা করে, সে তোমার চেয়েও অধিক কৃপন। সবার কৌতুহল ভাঙল। চাচ্চু বললেন, বুঝলেতো, সালাম কত গুরুত্ব পূর্ন বিষয়। আমরা কখনোই সালাম দিতে কৃপনতা করবোনা। সবাই সমস্বরে বলে উঠল- ইনশাআল্লাহ!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১২ জন


এ জাতীয় গল্প

→ কে কৃপণ??

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now