বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"হ্যা।সে একসময় আমার বিজনেস
পার্টনার ছিল।প্রচুর
লস হচ্ছিল সে সময়।সে নিজেই
ব্যাবসা গুটিয়ে নিয়েছিল। আলাদা
হওয়ার পর দুজনেরই বিজনেসে উন্নতি
দেখা দেয়।
ও কলেজ লাইফ থেকেই আমার বন্ধু।
কিন্তু কয়েকমাস
আগে তার আবার লস দেখা দেয়।
অনেক জায়গায় ধারদেনা
করে।আমার কাছ থেকেও ধার নেয়।
কিন্তু তার লস কোনোমতেই ঠেকানো
যায়না।
আমিও ভুল করেছি।তার সাথে
সেদিন এসব করা উচিৎ হয়নি।
তাই বলে খুন তো করতে পারিনা
আমি।"
মামা বললেন, ঠিক আছে আমি
দেখছি।তিনি কি নিজের
বাড়িতেই খুন হয়েছিলেন?
মুহিব সাহেব বললেন, হ্যা।
সে সময় আমার মোবাইলে কল
এল।মায়ের কল।কথা শেষ করে এসে
দেখি ভদ্রলোক নেই।
মামা আমার দিকে এমন ভাব করে
তাকিয়ে রইলেন যার অর্থ হলো,
"বুঝলে এবার?"
পরদিন আমি সকালে মামা
বললেন,আরিফ, চল একবার থানা
থেকে ঘুরে আসি।
আমি মাথা নেড়ে সাই দিলাম।কাল
রাতেই বুঝেছিলাম যতোটা তুচ্ছ
ভেবেছিলাম মামা ঠিক ততোটা নয়।
থানায় গিয়ে মামা প্রথমে
আমাকে বেঞ্চে বসিয়ে নিজে
গেলেন ইন্সপেক্টর সাহেবের রুমে।
কিছুক্ষণ পর আমাকেও
ডেকে নিয়ে গেলেন।ইন্সপেক্টর
সাহেব আমাকে বললেন,
কেমন আছেন মিস্টার আরিফ?
আমি বললাম, ভালো।আপনি?
"ভালো।আমিও ভালো আছি।"
লোকটা হাসি মুখে কথা বলেন।
পুলিশকে এভাবে হাসতে
দেখা যায়না সাধারণত।
দেখেই বুঝা যাচ্ছে বেশ খাতির
আছে মামার সাথে।
মামা তার কাছ থেকে ফরেন্সিক
রিপোর্ট দেখে তাকে সাথে করে
নিয়ে গেলেন লতিফ সাজ্জাদের
বাড়িতে।গাড়িতে মামা আর
ইন্সপেক্টর সাহেবের মধ্যে যে কথা
হল তা থেকে বুঝলাম,
খুনটা হয়েছিল রিভলভারের মাধ্যমে।
সাইলেন্সার লাগানো
ছিল হয়তো।কারণ তার বাড়ির
কিংবা আশেপাশের কেউই গুলির
আওয়াজ শোনেনি।
লতিফ সাহেবের বাড়িতে গিয়ে তার
রুমটা দেখলাম।জানালার পাশেই
খাটটা পাতা ছিল।এখন অবশ্য নেই।
পুলিশের তদন্তের পর সরিয়ে ফেলা
হয়েছে।পুলিশের
মতে লতিফ সাহেব জানালা
খোলা রেখে ঘুমোতেন।জানালা
দিয়েই খুনী গুলি চালিয়েছিল তার
মাথায়।
লতিফ সাহেবের দুই ছেলে।স্ত্রীও
আছেন।
বড় ছেলের নাম আবরার।
বেশ ভদ্র ও বিনয়ী।
মামা তাকে বললেন,
আপনার বাবা যেদিন খুন হন আপনি
কোথায় ছিলেন সেদিন?
"বাড়িতেই ছিলাম। আমার রুমে।"
" কি করছিলেন তখন?"
"তখন প্রায় রাত বারোটা মতো
হয়েছিল।আর আমার সেদিন
মাথাব্যাথা করছিল খুব।রুমে
শুয়েছিলাম।"
"আপনার বাবা যে খুন হলেন তা
প্রথম কে দেখেছিল?"
"আমার মা।"
"উনি তখন কোথায় ছিলেন?"
"রান্নাঘরেই ছিলেন।কাজ করছিলেন।
বুয়াকে হেল্প করছিলেন।"
.............চলবে.............
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now