বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কে বড়?????? (২য় পর্ব)

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সরোয়ার আলম(guest) (০ পয়েন্ট)

X #গত পর্বের পরের অংশটুকু:>>>>>>> তো দুই পালোয়ান লাড়াই করতে করতে এক প্রান্তরে এসে পড়ে।সেই মাঠে এক বুড়ি তার আড়াই লক্ষ ছাগল চরাচ্ছিলো(ঘাস খাওচ্ছিল)।দুই পালোয়ানের লড়াইয়ের ফলে অনেক গুলো ছাগল তারদের পায়ের নিচে পড়ে পৃষ্ঠ হয়ে যাচ্ছে।এই দেখে বুড়ি তার আড়াই লক্ষ ছাগল সহ দুই পালোয়ানকেও তার ঝুড়িতে ঢুকিয়ে ফেলে।তারপর একটি চিল এসে বুড়িকে উড়িয়ে নিয়ে যায়।সেই দেশের রাজার একটি কন্যার ছিল।তো রাজকুমারী প্রতিদিনের ন্যায় ছাদে উঠেছিলো তাদের রাজ্য দেখার জন্য।এমন সময় ঐ চিলটি উড়তে উড়তে রাজকুমারীর চোখে এসে পড়লো।রাজকুমারির চোখে কি পড়েছে সেটা কেউ দেখতে পারছেনা।রাজকুমারীর চোখ ফুলে গিয়েছে। তাই রাজার আদেশে বৈজ্ঞানিকরা একলক্ষ দূরবীক্ষন লাগিয়ে রাজকুমারির চোখ পর্যবেক্ষন করে কিছুই পেল না।পরোক্ষনে রাজা তার দেশের এক জেলের কাছে সাহায্য চাইলো রাজকুমারীর চেখে কী পড়েছে তা বের করার জন্য।তখন জেলেটি তার দেড় লক্ষ নাতি নাতকুর ও জাল নিয়ে রাজকুমারির চোখে ফেললো।জেলেটি তার নাতিদের নিয়ে জাল টেনে উঠানোর পর জালে কিছু দেখতে পেল না।শুধু জালে এক চিপিতে একটা চিলসহ কিছু দেখা যাচ্ছে।তার পর রাজকুমারির চোখ ভালো হয়ে গেলো।তাহলে বলতো বন্ধুরা এই গল্পে কে বড়?কমেন্ট করে জানাবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

→ কে বড়?????? (২য় পর্ব)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now