বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কে বেশি দানশীল

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান টিকটিকি(guest) (০ পয়েন্ট)

X একবার প্রখ্যাত দানশীল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাফর নিজের একটা জমি দেখতে গেলেন।সেখানে একটি গোত্রের খেজুর গাছের ছায়ায় বসলেন এবং একজন নিগ্রো ক্রীতদাসকে দেখতে পেলেন।সে বাগানটি পাহারা দিচ্ছিল।কিছুক্ষন পর সে খাওয়ার জন্য সে তিনটি রুটি বের করলো।সে রুটি খাওয়া শুরু করার আগেই একটা কুকুর এসে তার কাছে এসে ঘেসে বসল।ক্রীতদাসটি একটা রুটি কুকুরকে দিল।কুকুর তা খেয়ে ফেলল।সে তাকে আরো একটা দিল। কুকুরটা তাও খেয়ে ফেলল।অত:পর সে তৃতীয় রুটিটিও দিল কুকুর তাও খেয়ে ফেলল। আব্দুল্লাহ তার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলেন। আব্দুল্লাহ:তুমি প্রতিদিন ক'টা রুটি খেতে পাও? ক্রীতদাস:তিনটি। আব্দুল্লাহ:তুমি নিজে না খেয়ে সব রুটি কুকুরকে দিলে কেন? ক্রীতদাস:এ অঞ্চলে কোন কুকুর নেই।এ কুকুরটা অবশ্যই অনেক দুর থেকে এসেছে এবং খুব ক্ষুদার্ত।তাই তাকে ফিরিয়ে দেওয়া পছন্দ করিনি। আব্দুল্লাহ:আজ তুমি কি খাবে? ক্রীতদাস:আজ উপোষ করবো। আব্দুল্লাহ ইবনে জাফর মনে মনে বললেন,এতো আমার চেয়েও দানশীল।অত:পর ঐ খেজুরের বাগান ও ক্রীতদাসকে কিনে নিলেন এবং ক্রীতদাসকে স্বাধীন করে বাগানটি উপহার দিলেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ কে বেশি দানশীল
→ কে বেশি দানশীল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now