বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কে? ৫

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান selfiAan Razon (০ পয়েন্ট)

X আমি হেসে মাথা নাড়লাম। একটু পর সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়িতে নাদিরা কে দেখলাম । নীচে নেমে আসছে। মাকে দেখে ভীষণ চমকে উঠল নাদিরা। তারপর ওমাঃ। বলে হাত দিয়ে মুখ চাপা দিল। চশমা পরা ফরসা মুখটা কেমন ভয়ে আতঙ্কে নীল হয়ে গেছে। চোখে অবিশ্বাসের দৃষ্টি। মায়ের দিকে চেয়ে খসখসে কন্ঠে নাদিরা বলল, আপনি! এখানে! হ। আমি। ক্যান। কি হইছে? তাহলে ঘরে আমি কাকে দেখলাম? কারে দেখলা? নাদিরা বলল, আপনাকে দেখলাম। আপনি আমাকে বিয়ের শাড়ি বের করে দেখালেন। কও কি? দরজা খুলল কে? নাদিরা বলল, কেন আপনি? বললেন, আস মা। বাদল এখনও অফিস থেকে ফেরেনি। আমি বললাম, ঘরে আর কাউকে দেখনি? বৃদ্ধ মতন ? না তো। নাদিরা বলল। আমরা দ্রুত উপরে উঠে এলাম। ফাঁকা ঘর। কেউ নেই। মরিয়ম ফুপুর কই গেল? আশ্চর্য! মা দ্রুত শোবার ঘরে ঢুকল। পালঙ্কের ওপর শাড়ির স্তূপ। এলোমেলো ছড়িয়ে। শাড়িগুলি আমার পরিচিত। নাদিরার বিয়ের শাড়ি। ঘরের আসবাবপত্রগুলি সব ওল্টানো। অগোছালো। আলমারী খোলা। মা আর্তচিৎকার করে আলমারীর কাছে ছুটে গেল । তারপর ঝুঁকে বসে আলমারীর নীচের একটি ড্রয়ার খুলল। তারপর ‘হায় আল্লা’ বলে চিৎকার করে উঠল। কি হল! আমি ভীষণ ঘাবড়ে গিয়ে জিগ্যেস করি। গয়নার বাক্সটা নাই ! মরিয়ম নিয়া গেছে কবরে। গয়না নাদিরারে দিব না। কথাটা শুনে আমার সারা শরীর জমে যায় ...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ স্টিফেন হকিং-এর খোদা কে? [God of Hawking]
→ সম্মানীয় ব্যক্তি কে?
→ রিয়াদুল ইসলাম রূপচাঁন কে?
→ কে???????? ( 2 )
→ লোকটা কে?
→ কে? কে ওখানে?
→ রাখে আল্লাহ মারে কে?
→ জেবী কে?
→ কে? ৪
→ কে? ৫
→ কে? ৩
→ কে? ২
→ কে? ১
→ ম্যাচের কাঠির প্রচলন কবে থেকে?
→ একজনের সাথে এনগেইজ হলে বাকিদের মন রাখবে কে??

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now