বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কবরের ভয়ঙ্কর আজাব১

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান M.Billah (০ পয়েন্ট)

X জিজের সকল বন্ধুদের স্বাগতম। আমরা জিবনে অনেকেই অনেক কবরের আজাব সম্পর্কিত অনেক হাদিস শুনেছি।তবে আমি আজকে লিখছি একজন পাকিস্তানি সেনার সরাসরি কবরের আজাব দেখার একটি সত্য ঘটনা।বর্তমান পাকিস্তানের নামকরা হাসপাতাল নশতর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের খ্যাতনামা অধ্যাপক ড:নূর আহমাদ নূর লিখিত "মওত আওর আজাবে কবরকে ইবরতনাক ওয়াকেয়াত" নামক গ্রন্থে বলেন "গত কয়েক বছর আগের কথা। দিন প্রচারের কাজে আমি "মানসেরা" নামক গ্রামের একটি মসজিদে গিয়েছিলাম।মসজিদে যখন বয়ান হচ্ছিল তখন মসজিদের পাশে কিছু ব্যক্তি বসে গল্প করছিল। আমরা তাদেরকে মসজিদে আসার জন্য বললে সবাই আসল কিন্তু এক ব্যক্তি বসে রইল।কিছুক্ষন পর লোকটি মসজিদে এসে আমাদেরকে বলল "আমি আপনাদের কথা রক্ষা করতে পারিনি এজন্য আমি লজ্জিত! আমি মাজুর মানুষ লোকের সামনে গেলে লোকের কষ্ট হয়।এজন্য আমি আসিনি। তবে আপনারা আসার পর আমার কবরের আজাব সম্পর্কিত একটি বাস্তব অভিজ্ঞতার কথা মনে পরল। আপনারা চাইলে শোনাতে পারি"।আমরা বললাম অবশ্যই বলুন।তিনি বললেন "১৯৬৫ সালের কথা, আমি তখন সেনাবাহিনির একজন দুরন্ত সৈনিক। সে সময় পাক-ভারত যুদ্ধে একটি পুরাতন কবরস্থানে অস্ত্রাগার বানানো হয়েছিল।সে অস্ত্রাগারের পাহারায় ছিলাম আমি সহ বেশ কয়েকজন সেনা। আমরা পালাক্রমে পাহারা দিতাম। (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০০ জন


এ জাতীয় গল্প

→ কবরের ভয়ঙ্কর আজাব১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now