বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভুতের কিন্তু লিঙ্গভেদও আছে। সকলের সাধারণ নাম ‘ভুত’ হলেও ‘ভুত’ হচ্ছে পুরুষ এবং ‘পেত্নী’ হচ্ছে নারীর অশরীরি আত্মা! ভুতের রাজ্যে নারী ভুতের সংখ্যাই বেশী-পুরুষতান্ত্রিক সমাজ মৃত্যুর পরেও নারীকে শান্তি দেয়নি, পেত্নী নামক ঘৃণ্য এক চরিত্রে তাকে চিত্রায়ন করেছে। শতকরা আশিভাগেরও বেশী ভুতের গল্পে নারীদের প্রাধান্য রয়েছে। মৃত আত্মার প্রকারভেদে পেত্নীদের নামকরণ করা হয়- ‘শাকচুন্নী’ (সে সব বিবাহিত মেয়েদের আত্মা যারা তার স্বামীর পরকীয়ার জন্য জীবন দিয়েছে), ‘শাকিনী’ (সে সব মেয়েদের আত্মা যারা বিয়ের পরে অসুখে বা নির্যাতনে পড়ে আত্মহত্যা করেছে), ‘মোহিনী’ (সে সব মেয়েদের আত্মা যারা প্রেমে ব্যর্থ হয়ে বা বিয়ের আগেই আত্মহত্যা করেছে), ‘ডাকিনী’ (সে সব মেয়েদের আত্মা যারা অসময়ে কোনো কারনে মারা গেছে। সেই অর্থে মোহিনী, শাকিনী বা শাকচুন্নী সবাই ডাকিনীর অন্তর্ভুক্ত), ‘ডাইনী’ (অত্যন্ত সুন্দরী মেয়েদের আত্মা), ‘কাঁদারমা’ (এরা জঙ্গলে বসে করুণ সুরে বিলাপ করতে থাকে ) এবং ‘চোরাচুন্নী’ (সে সব মেয়েদের আত্মা যারা জীবনে চোর ছিলো)। মৃত পুরুষ আত্মাদের মধ্যে আছে ‘মামদো’ (মুসলমান পুরুষের আত্মা), ‘ব্রক্ষ দৈত্য’ (হিন্দু ব্রাক্ষনদের আত্মা), ‘দৈত্য’ (শারীরিক ভাবে ভীষন শক্তিশালী পুরুষ আত্মা), ‘বেঘোভূত’ (বাঘের আক্রমনে মৃত্যুবরণ করেছে এমন মানুষের আত্মা) এবং ‘চোরাচুন্না’ (পুরুষ চোরের আত্মা)। এছাড়া রয়েছে ‘নিশী’ যারা মানুষকে বশ করে নিয়ে যায়; ‘আলেয়া’ যারা জলাশয়ে বসবাস করে মাঝি বা জেলেদের ভয় দেখায়; ‘পিশাচ/পিশাচী’ ও ‘রাক্ষস/রাক্ষসী’ হলো তারা যারা নির্দয়, নিষ্ঠুর বা নীচ প্রকৃতির পুরুষ/নারীর আত্মা; ‘কানাভুলো’রা পথিকের গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এবং অচেনা স্থানে নিয়ে আসে; ‘পেঁচাপেঁচি’রা জঙ্গলে দুর্ভাগা ভ্রমণকারীদের পিছু নেয় এবং সম্পূর্ণ একাকী অবস্থায় ভ্রমণকারীকে আক্রমণ করে মেরে ফেলে ও শিকারের দেহ ছিঁড়ে ছিঁড়ে খায়; ‘মেছোভূতে’রা ভূতেরা মাছ ভালোবাসে ও ‘গেছোভূতে’রা গাছে বসবাস করে; ‘দেও’রা লোকজনকে পানিতে ফেলে ডুবিয়ে মারে; এবং ‘কবন্ধক’ যাদের শরীরে মাথা থাকে না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now