বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্পটি সম্পূর্ণ আঞ্চলিক ভাষায় লিখিত]
কবিঃ ও বেটা প্রবাসী ভাই কই জাইতাছ অত সহালে?
প্রবাসীঃ আরে ভাই কইও না, প্রবাসে সহাল সহাল উইটা অভ্যাস হই গেছে ত তার লাগি। কোনো কাম নায় এমনই।
কবিঃ তাহলে আাইঔ আমগো হাইট্টা হাইট্টা কথা কই।
প্রবাসীঃ আইচ্ছা হাট। কি আর কইমু ভাই আমি বড় কষ্টে আছি।
কবিঃ ইতা কিতা কউ! তোমি ত বেটা ভাই বিদেশ থেইক্কা চকচক টেকা রোজি কইরা বাড়িত পাটাও তাহলে তোমার দুঃখ কেল্লাগি! দুঃখ ত সব আমার।
প্রবাসীঃ আমি যখন দেশে আাইছি তখন তেইক্কা আমার বউ আমারে দেখত পারে না।
কবিঃ কেল্লাগি ভাই?
প্রবাসীঃ আমি এত্ত বছর পর আইছি বাড়িত একটু সুখের লাগি কিন্তু আওয়ার কয়দিন পর থেক্কা বউ বিদেশ যাওয়ার লাগি তাগাদা করে শুরু কইরা দিছে।
কবিঃ আমি ত বউয়ের জ্বালা এই বুঝিনা। ভাই ইটা তোমি এই ভালা জান।
প্রবাসীঃ কেল্লাগি তোমি কিতা এখনও বিয়া করছ না! বয়স তো অনেক ঐইছে।
কবিঃ আরে ভাই বিয়া করমু, মানুষ বউ দিলে বিয়া করমু।
প্রবাসীঃ ইতা কিতা কউ!
কবিঃ আছই বেটা বাই ভাই এত ভালা ভালা কবিতা লেখি কিন্তু লেখাগুলো প্রকাশ হয় না পত্রিকাগুলোতে!
প্রবাসীঃ কেল্লাগি ভাই?
কবিঃ ভাই আমি কবিতাগুলো লেখি আঞ্চলিক ভাষায়। আমি শুদ্ধ বাংলা ভাষায় কবিতা লেখতাম পারিনা!
প্রবাসীঃ হ তাহলে ইটা সমস্যা।
কবিঃ এ ভাই পোরাই বেকার কোনো রোজগার নাই। পরিবার থেইক্কা চাপ আয় যে আমি কোন ধরনের কবি যে আমার ঘরে এককান পুরষ্কারও নাই।
প্রবাসীঃ ভাই বড়ই কষ্টের কথা!
কবিঃ শুধু ইতা না ভাই আমি একবার বাপের এক কের জমি বেইচ্ছা একটা বই ছাপাইছলাম কিন্তু ভাষার লাগি কেউ কিনছে না।
প্রবাসীঃ ভাই তোমার কথা হুইনা বড়ই কষ্ট লাকছে। আমারও আরও দুঃখ আছে ভাই।
কবিঃ আমি হুনছি দুঃখের দার দুঃখ খাটে
কি দুঃখ ভাই কউ হুনি দন?
প্রবাসীঃ ভাই কি আর কইতাম আমার বউ দেশে আহনের পর থেইক্কা জাহনগির লাগি কালি হুটকি দি খাওয়ায়।
কবিঃ কতই না কষ্ট।
প্রবাসীঃ আমি বিদেশে যহন আছলাম তহন আমার বউ কথই না মিষ্টি কতা কইত কিন্তু এখন কালি তিতা কতা কয়। বউয়ের জ্বালা বড় জ্বালা ভাই।
কবিঃ ভাই আমি একবার একটা কবিদলের অনুষ্ঠানও আমার একটা কবিতা আবৃতা করছিলাম ইসময় একটা কবি আইয়া আমারে কয় ভাইয়া আপনি ভালা কবিতা লেখেন কিন্তু আমরা বুঝিনা আপনি আঞ্চলিক গল্পাকার হই যাও। আমি এত্ত বড় কবি শালা বলে কি! বলেন ভাই তখন কিরকম লাগে।
প্রবাসীঃ আসলেই ভাই খুব কষ্ট সেটি আমি বুঝি। আজকে আর না ভাই কিছু দুঃখ তাখইক অারেক দিনের লাগি। আজকে জাইগি ভাই, বেশি দেড়ি করলে বউ পিঠব আমারে। যাওয়ার আগে একটা কবিতা হুনাইয়া যান দেখি তোমি কিরকম কবি।
কবিঃ আচ্ছা তাহলে হুনেন....
আজকে হইছে একটা প্রবাসীর সঙ্গে দেখা,
শালাটা আসলে একটা বউ পাগল বেখা।
যহন পশ্চিমে উটবে রবি,
তকন আমি হইমু কবি।
প্রবাসীঃ আরে ভাই এত ভালা কবিতা!
এরপরে তারা...........................(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now