বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাঠমুন্ডু-নেপাল ভ্রমণ 2

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X কলিকাতা শহরের জন্য কোলাহল মুখর পরিবেশ হতে কাঠমুন্ডুতে পৌছে মনে হলো শহরের সব লোক ঘুমিয়ে আছে বুঝি । অবশ্য তখন বেলা ১১টা কিন্তু । বৈরুতের অতীত স্মৃতিচারণ করে মনের মাঝে যে প্রশ্নের উদয় হয়েছিল,ওরা কি ঘুমিয়ে আছে? এর উত্তর মিলে গেলো । এখানে উল্লেখ করার প্রয়োজন বোধ করছি বিশ্ব বিখ্যাত গুরখা সৈন্য বাহিনীও কিন্তু নেপালী জনগণ দারা গঠিত । ট্যাকসি করে বড় এবং সুন্দর একটি হোটেলে আমাদেরকে নিয়ে উঠানো হলো । সুন্দর পরিচ্ছন্ন শহর বোম্বে বা মাদ্রাজের মত অত বড় নয় । তবে ফলে ফুলে ও বৃক্ষরাজিতে ভরপুর সারা শহর । সবচাইতে আকর্ষণীয় রাজপ্রাসাদ আর তার সম্মুখভাগের রাজপথ । যদিও রাজপ্রাসাদের ভিতরে প্রবেশ করার মত মেহমান ছিলাম না তাই বাইরের দিক হতে যতটুকু দেখেছি মনে হয়েছিল ভেতরে হয়ত বা স্বর্গরাজ্য । শহরের উপকন্ঠে দাড়িয়ে নীচুতে তাকিয়ে দেখেছিলাম,অপরূপ দৃশ্য ধাপে ধাপে নীচুর দিকে নেমে গেছে শহরতলী,আরও অনেক নীচুতে গ্রামগঞ্জ । মনে পড়েছিল মেলা হতে ছোট বেলায় কিনে খাওয়া রথ খাজার ধাপের কথা । আমারও নীচে নেমে ছিলাম গ্রামের দৃশ্য দেখা ও লোকজনের সাথে মেলামেশা করার জন্য । গ্রামের জনগনকে আরো নিরীহ ও শান্ত শিষ্ট মনে হয়েছিল ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ কাঠমুন্ডু-নেপাল ভ্রমণ 2
→ কাঠমুন্ডু-নেপাল ভ্রমণ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now