বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
collected by : MH Tuhin
লিখেছেনঃ(আজিম আহমেদ)
আজ আমি আপনাদের আমার
সাথে ঘটে যাওয়া একটি ঘটনা বলতে চাই।
ঘটনাটা ঘটে ২০১০ সালের ডিসেম্বর
মাসের মাঝামাঝি ।
বাবা সরকারি চাকরি করে । তাই
বাবা বদলি হওয়ায় আমরা নতুন এক
জায়গায় এসেছি।
সেখানে আমরা একটি বাসা ভাড়া নেই।
বাসাটি চার তালা ছিল । আমরা দ্বিতীয়
তালায় উঠেছি ১২ দিন হয়েছে।
আব্বু আর আম্মু একটা কাজে দুই দিনের
জন্য গ্রামের বাড়িতে গেছে। তাই
আমি ঐ দিন বাসায় একা ।
আমি বন্ধুর
কাছ থেকে একটা ভূতের
সিনেমা নিয়ে এসেছিলাম । সেই রাতে ঐ
সিনেমা একা একা দেখি । কিন্তু
আমি খুব একটা ভয় পাইনি ।
আমি আবার একটু সাহসী ছিলাম।
সিনেমা দেখতে দেখতে রাত প্রায়
দুইটা বেজে যায় ।
আমি ঘুমানোর জন্য
শুয়ে পড়ি। একসময় আমার চোখে কোন
কিছুর একটা আলো পড়ে ।
আলোটা আসছিলো জানালার
বাইরে থেকে । আমি জানালার
দিকে তাকাই । দেখতে পাই একটি মাখা ।
শুধু মাথা । গলার নিচ
দিয়ে ফোটা ফোটা রক্ত পড়ছে । কোন
দেহ নেই। চোখ দুটো বড় বড় আর সাদা।
চোখের মণি নেই । আর দাঁত বের
করে আমার দিকে তাকিয়ে হাসছে। দাঁত
গুলো এত চকচকে যে দাঁত
থেকে আলো এসে আমার চোখে লাগছে ।
আমি চমকে উঠি।
তাড়াতাড়ি করে উঠে আমি লাইট জ্বালাই
। কিন্তু তখন আর কিছুই দেখতে পাই
না । আলোটাও নেই । আমি ভাবলাম
হয়তো বা মনের ভুল । যেহেতু ভূতের
সিনেমা দেখেছি । তাই আমি গুরুত্ব
না দিয়ে আবার শুয়ে পড়ি ।কারন আমার
প্রচুর ঘুম পেয়েছিল ।
একটু পর আবার আলোটা আমার
চোখে লাগে । এবার দেখতে পাই ওই
মাথাটা জানালার বাইরে থেকে এবার
আমার ঘরের ভেতর ঢুকেছে। এবার
আমি প্রচুর ভয় পেয়ে যাই ।
আমি আবার লাইট জ্বালাই । কিন্তু
তখনও আর কিছুই দেখতে পাই না ।
তারপর আমি আর লাইট অফ করি না ।
লাইট জ্বালিয়েই শুয়ে পড়ি । একটুপর
একটা টাস করে শব্দ হয় । আর লাইট
নিভে যায় । আমি প্রচুর ভয় পাই।
তারপর আমি অনুভব
করি মাথাটা আমার উপর ভাসছে। আর
মাথা থেকে ফোটা ফোটা রক্ত আমার
হাতে উপর পড়ছে । শীতের রাত ছিল
তবুও আমি ঘামছি । আমি চোখ
মেলতে চেষ্টা করি কিন্তু পারি না ।
নড়তেও পারি না । কিছু করার ছিল
না বলে আমি যত সূরা পরতাম সব
পড়তে শুরু করি । একটু পর সেই
মাথাটা চলে যায় । তবুও
আমি সূরা পড়া বন্ধ করি না । একসময়
আমি ঘুমিয়ে পড়ি।
সকালে উঠে দেখি আমার ঘরের লাইট
ফিউজ হয়ে গেছে । তাই আমি আপাতত
অন্য ঘর থেকে একটা লাইট
এনে লাগাতে চাই কিন্তু দেখি যে সব
ঘরের লাইট ফিউজ হয়ে গেছে ।
আমি মা বাবাকে সব ঘটনা ফোনে বলি ।
তারা সেইদিন দুপুরেই এসে পড়ে গ্রামের
বাড়ি থেকে । তারা সব ঘটনা দেখে ।
আমার হাতে পড়া ফোটা ফোটা রক্তের
দাগও তাদের দেখাই ।
তারপর আমরা বাড়ি ওয়ালাকে এমন
ঘটনা ঘটার কারন জানতে চাই । কিন্তু
প্রথমে সে বলতে রাজি হয় না । একটু
জোর করার পর সে বলে । আমাদের এই
ফ্ল্যাটটাতে আগে যেই ভদ্র লোক থাকত
একদিন আমার রুমেই তার গলা কাটা লাশ
পাওয়া যায় । কিন্তু তার মাথাটা আজও
পাওয়া যায় নি । তার পর থেকে যারাঐ
বাসায় থেকেছে তাদের সাথে এমন
ঘটনা ঘটেছে ।
তারপরের দিন আমরা ওই
বাসা থেকে অন্য বাসায় চলে যাই । ওই
বাসায় আর আমাদের আর কোন
সমস্যা হয় নি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now