বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পৃথিবীর ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ গণিতবিদের একজন যাকে বলা হয় গণিতের রাজপুত্র-তিনি হচ্ছেন জার্মান গণিতবিদ কার্ল ফ্রেডরিখ গাউস।এই যে গাউস,তিনি ছোট বেলা থেকে গণিতে মারাত্মক রকম প্রতিভাধর ছিলেন।কি রকম?তখন তার বয়স মাত্র তিন বছর।তার বাবা বসে বসে বিশাল লিস্ট ধরে যোগ করছেন।যেই যোগ করা শেষ কোথাথেকে পিচ্ছি গাউস এসে একবার চোখ বুলিয়ে বলল,'ও আব্বা,তুমি তো ভুল করেছ।ওটা তো এইটা হবে'।বাবা তখন হিসাব মিলিয়ে দেখে আসলে তাইতো!তার ছেলেটা কিভাবে বলল।চিন্তা করুন,তার বয়স মাত্র তিন বছর।গাউস গণিত নিয়ে কি পরিমাণ পাগল ছিলেন সেটার কথা বলি।গাউসের স্ত্রী মৃত্যু শয্যায়। তার সহকারী এসে তাকে খবর দিলেন,'গাউস ভাই,আপনার স্ত্রী তো মৃত্যু শয্যায়,আপনি কি অংকটা রেখে একটু স্ত্রীর কাছে যাবেন'?তখন গাউসের উত্তর ছিল,'ভাই,ওকে আর কিছুক্ষণ একটু অপেক্ষা করতে বলতে পারবা'?কি ভয়ংকর চিন্তা!বলুন!তো গাউসকে নিয়ে সবচেয়ে বিখ্যাত যে গল্পটা সেটা হচ্ছে তার প্রাইমারি স্কুলে পড়ার সময়টা।তার একজন খুব কড়া টিচার ছিলেন 'মিস্টার বাটনার'।বাটনার সাহেব ক্লাসে ডুকে দেখেন ছেলেপেলে অনেক চ্যাঁচামেচি করছে।তাই দেখে ওদেরকে কাজ দিলেন,'এই তোরা এক থেকে শুরু করে একশ পর্যন্ত সব গুলো যোগ করতে থাক।আমি একটু রেস্ট নিয়ে নেই'।তো নিয়ম ছিলো যে,যার আগে হয়ে যাবে সে তার স্লেটটা এনে জমা দিয়ে দিবে।তো বাটনার সাহেবের কথা মুখ থেকে মাটিতেও পরেনি তার আগেই গাউস তার স্লেট নিয়ে হাজির।-'সার,এই যে,৫০৫০'।
-'মানে!তুই কিভাবে পারলি'?
-'সার এটাতো খুব সোজা'
-'সোজা এটা?তো তুই এটা ব্যাখ্যা কর'?
-'সার এটাতো কোন ব্যাপারই না।মনে করেন ১+২+৩+ এমন করতে করতে ৯৮,৯৯,১০০ এগুলোর মধ্যেই তো যোগ করতে হবে তাই না'?
-'হ্যাঁ'।
-'দেখেন স্যার,আমি সামনের একটার সাথে পেছনের একটা নিয়ে নিয়ে যোগ করবো।দেখেন,১ আর ১০০ যোগ করলে কত হয়,১০১।২ আর ৯৯ যোগ করলে কত হয়,১০১।৩ আর ৯৮ যোগ করলে কত হয়,১০১।এমন করে কত গুলো জুড়া বানানো যাবে চিন্তা করেন।১০০ টা সংখ্যা আছে।তাহলে জুড়া বানানো যাবে ১০০/২ মানে ৫০ টা।প্রত্যেকটা জুড়ার মানই হবে ১০১ করে।তাহলে যোগ ফল হবে ৫০ গুণ ১০১। মানে ৫০৫০।স্যার,হয়ে গেছে'।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now