বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কারেন্ট চলে গেলো বিদ্যুৎ অফিসে কল দিলাম... ভাবছি ব্যস্ত পাবো লাইন.. কিন্তু সাথে সাথে কম্পিউটার অপারেটর কে পেলাম...অপারেটরথেকে একজন মহিলার গলা ভেসে এলো...
আসসালামুলাইকুম... জাতীয় বিদ্যুৎ অফিসে স্বাগতম...আপনারসকল তথ্যের জন্য নির্দিষ্ট কোড টি চাপুন।
- কারেন্ট চলে গেলে ১ চাপুন...
- কারেন্ট চলে আসলে ২ চাপুন..
- কারেন্ট না থাকলে ৩ চাপুন...
- কারেন্ট আসলে গেলে ৪ চাপুন...
- সারাদিন কারেন্ট থেকে থাকলে ৫ চাপুন এবং লাকি উইনার পুরস্কারের জন্য নাম এন্ট্রি করুন।
- কারেন্ট আসবে এই আশা নিয়ে বসে থাকলে ০ অথবা ৯ চাপুন...
এতো অপশন শুনে আমি কিছুক্ষন তাস্কি খেয়ে রইলাম। ১ চাপতে যাবো হঠাৎ কারেন্ট চলে আসলো... আমি সাথে সাথে ২ চাপলাম...
ধন্যবাদ আপনার অনুরোধ সফল হয়েছে...
- কারেন্ট যদি ১ মিনিট স্থায়ী হয় তাহলে ১ চাপুন..
- যদি সাথে সাথে চলে যায় ২ চাপুন..
- কারেন্ট যদি আসছে বুঝতে পারার সাথে সাথে চলে যায় তাহলে ৩ চাপুন..
- কারেন্ট আসবে এই আশা নিয়ে বসে থাকলে ০ অথবা ৯ চাপুন...
আমি ৩ চাপলাম।
ধন্যবাদ। এই ব্যাপার টা সাধারণত কখন হয়..
- দিনে হলে ১ চাপুন..
- রাতে হলে ২ চাপুন..
- সকালে ব্রাশ করার পর পরই হলে ৩ চাপুন..
- বিকেলে নামাজের আগে হলে ৪ চাপুন..
- কোন ঠিক ঠিকানা না থাকলে ৫ চাপুন..
- কারেন্ট আসবে এই আশা নিয়ে বসে থাকলে ০ অথবা ৯ চাপুন।
আমার মেজাজ আস্তে আস্তে খারাপ হই যাচ্ছিলো...অনেককষ্টে নিজেকে কন্ট্রোল করে ৫ চাপলাম...
দুঃখিত আপনার অনুরোধটি সফল হয় নি... আপনি ৫ চাপছেন অর্থাৎ আপনার নিজের কোন ঠিক ঠিকানা নেই.. কারেন্টের ঠিক ঠিকানা থাকবে মনে করা ঠিক নয়..
- সরাসরি অপারেটর এর সাথে কথা বলতে ০ অথবা ৯ চাপুন...
আমি অনেক আশা নিয়ে ০ চাপলাম.. ভাবলাম এইবার অপারেটর ধরলে আমার কষ্টটা বুঝাই বলে ওদের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করবো...
ধন্যবাদ আপনার অনুরোধটি সফল হয়েছে... আরো কোটি কোটি গ্রাহকের মতো আপনিও কারেন্ট আসবে এই আশা নিয়ে বসে থাকুন...
আমি মাথাটা কিচ্ছুক্ষণ চুলকাইলাম.. এটা কি হইলো...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now