বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি কখনো প্রকাশ্য গালি গালাজ করিনা ... বরং সব সময় ভদ্র থাকারই চেস্টা করি ... আর এজন্য কেউ যখন আমার সাথে কথা বলতে আসে তখন সে ভদ্র ভাবেই কথা বলে আমার সাথে... কারন জানে সে আমার ব্যাপারে...
... তবে ব্যাপারটা হল যত প্রকার গালি আছে প্রায় সব ধরনের গালি আমি জানি ...
আমি কখনো কারোর সাথে মারধোর করেছি বলেও মনে পরে না ... মারামারি সব সময় আমি অপছন্দ করি ... আর কারর সাথে মারামারির পর্যায় আমার কোন দিনও হয়নি... তারআগেই সব মিটে গেছে ... কারন মানুষের কাছে নরম হয়ে গেলে হিংসা তো দুরের কথা উলটো বন্ধুত্ব তৈরি হয় সেটাই আমি মানি ...
আমি বিড়ি সিগারেট বা কোন বাজে অভ্যাস ও কখনো করি নি ... ফালতু একটা জিনিস... টাকা দিয়ে নিজের কিডনি নস্ট করার মতই ... মামাতো ভাই রা কত সাধছে তার ঠিক নেই... আমার সাথে দেখা করতে আসলে কারর হাতে যদি সিগারেট থাকে তবে সে সেটা ফেলে দিয়ে তারপর আমার কাছে আসে...
কিন্তু ভাবছি এসবই এখন করব... গালি দিব... বেশি করে গালি দিব...
মারামারি করব... উলটা পালটা কথা বললেই মাইর ... একটা ছেলে কে টার্গেট করেছি ... সালা আগে দুই বার বিয়াদবি করেছে কিছুই বলি নি... হাতে তখন ব্যাট ছিলো ... ইচ্ছা করছিল দাপ করে একটা বারি দিয়া সদরে পাঠাই দেয়... তিরতির করে রাগে কাপছিলাম তারপরও কিছু বলিনি... কিন্তু আর না ... আর সহ্য করব না... এবার যে বেশি দেখাবে তার খবর করে দিব...
সিগারেট খাব... নিকোটিনের ঘন কালো রঙ্গে হৃদয় কে রাঙাবো ... ধোয়ার মেঘে
নিচ্ছিদ্র কুয়াশার ভিতরে হারিয়ে যাব... বেন্সন ... গোল্ডলিফ...
এটাই হবে ক্যারেক্টারাইজেশন ... পরিবর্তন ...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now