বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৪)

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X #দ্যা এডভেঞ্চার অব ডক্টর গ্রিফিনো ???? #ফ্যান্টাসি #৩য় গল্পঃকারাজানের কালো ঘোড়া #৪র্থ পর্ব #জাকিউল অন্তু .....ওডিলির কথায় আমি যারপরনাই অবাক হয়েছি। ঘোড়া তৃণভোজী প্রানী। সেই ঘোড়া মাংসাশী হবে কেন? এ কেমন জগত? যেখানে নিরীহ প্রানী ঘোড়ার লোলুপ দৃষ্টি ঘাস লতাপাতার বদলে অন্যান্য প্রানীর মাংসের প্রতি?এরকম টা হয় মাছের জগতে। যেখানে বড় মাছ মাঝারী মাছ কে খায় এবং মাঝারী মাছ ছোট মাছ কে খেয়ে বেঁচে থাকে। ঠিক একারনেই সমাজের হর্তাকর্তাদের দ্বারা নিচু শ্রেনীর মানুষদের শোষণ করার আরেক নাম "মাৎস্যন্যায় "! কারাজানের ঘোড়াদের যে আকার দেখেছি তাতে বোঝা যায় এরা শিকার হিসেবে তাদের চেয়ে আকারে ছোট প্রানীদের ভক্ষণ করে থাকে। খাবার খোঁজার সময় আমাদের দুজনকেও সাবধান থাকতে হবে। ওডিলি কে খাবার কোথায় পাওয়া যাবে জিজ্ঞেস করেছিলাম, আরো জিজ্ঞেস করেছিলাম এই শহর থেকে নিজেদের আগের গন্তব্যে কিভাবে ফিরে যাবো। ওডিলি বললো "কারাজানের বিখ্যাত ফলের বাগান সম্পর্কে আপনার জানার সময় হয়ে এসেছে ডক্টর! আপনার নিয়তি আপনাকে ইচ্ছা করেই এই কারাজান শহরে এনে ফেলেছে। এই শহরের ঘোড়াদের সুস্থ করে তোলবার জন্যই আপনার এখানে আগমন। আর ঐ সুস্থতার চাবিকাঠি কারাজানের বিখ্যাত ফলের বাগান "নোভ্যালি" তে রয়েছে। " "কিন্তু এই ঘোড়াগুলোর অসুখটা কি? " "এই ঘোড়াদের অসুখ আপনার জানা। এরা আকারে সাধারণ ঘোড়ার চেয়ে কয়েকশ গুন বড় হলেও এদের খাদ্যাভ্যাস ছিলো সাধারণ ঘোড়ার মতই। এরা সাধারণ ঘোড়ার মতই তৃণভোজী ছিলো। কারাজান শহরটা কথা বলা ঘোড়াদের একটা বিশাল শহর। শুধুমাত্র ঘোড়ারা ই এখানকার বাসিন্দা। সবার গায়ের রঙ মিশমিশে কালো। শুধু ঘাড়ের কেশরে বিভিন্ন রঙের উজ্জ্বল আভা দেখে এদের আলাদা করে চেনা যায়। এই বিশাল ঘোড়া বাহিনী গুপ্ত প্রানীদের একটা দল। পৃথিবীর কেউই এদের কথা জানেনা। যেহেতু আপনি ডক্টর গ্রিফিনো সেহেতু আপনাকে সব জানানোর প্রয়োজন বোধ করছি। এদের অসুখ ঐ একটাই। "নোভ্যালী" নামক বিশাল বাগান আছে কারাজান শহরে। সেখানে এক হাজার ফলের গাছ আছে। প্রত্যেক গাছে আলাদ আলাদা ফল ধরে। প্রত্যেক গাছের ফলের স্বাদ ভিন্ন এবং সবগুলোই কমবেশী সুস্বাদু । এই ফলগুলোর মধ্যে একটা ফল আছে যেটা খুবই ভয়ংকর এবং বিষাক্ত। যার নাম "পয়জোবাইট"! কারাজানের ঘোড়াগুলো সপ্তাহে একবার করে যার যার দল নিয়ে নোভ্যালীতে আসতো। সারাদিন বিভিন্ন গাছ থেকে ফল ছিঁড়ে খেতো। কিন্তু তারা জানতোনা যে বাগানের একমাত্র বিষাক্ত ফল "পয়জোবাইট " তার রুপ, রস গন্ধ আর স্বাদ নিয়ে তাদের জন্য অপেক্ষা করছে। এই ফলটা বাইরে থেকে দেখতে অত্যন্ত লোভনীয়। এটার গাছে যে পরিমাণ ফল ধরে তা দিয়ে পুরো কারাজানবাসী কমপক্ষে চার সপ্তাহ ভোজ করতে পারবে। কিন্তু সেটার আর দরকার হয়নি। কয়েক ঘন্টার মধ্যে সুমিষ্ট ফলের গাছ সাবাড় হয়ে গেলো। এত সুস্বাদু ফল কারাজানের ঘোড়ার দল কখনোই খায়নি। আর বিপত্তি ঘটলো তার আরো এক দিন পর। সব ঘোড়া ঘাস বা অন্যান্য লতা পাতা ইত্যাদি খেতে পারছেনা। তাদের মুখে রোচেনা ওসব। কেমন যেন একটা রক্তের নেশা চেপে গেছে তাদের মাথায়। মনে হয় গরম রক্ত মাংস ভক্ষণ না করতে পারলে জীবন বৃথা। কিন্তু কারাজানে ওরা ছাড়া তো আর কোন প্রানী নেই। ফলে যেটা হলো সেটা কল্পনার অতীত। ওরা তাজা মাংসের লোভে পাগল হয়ে উঠলো। "পয়জোবাইট" ফলের বিষক্রিয়া এমনি ভয়ানক। এই ফল হজম হয় ঠিকই কিন্তু এর বিষক্রিয়া থেকে যায় অনেক দিন পর্যন্ত। চুড়ান্ত সীমায় পৌছে গেলো ঘোড়াদের লোভ। আর শেষে লোভ এতটাই বেড়ে গেলো যে রক্ত পিপাসা মেটাতে নিজেদেরকেই খেতে লাগলো নিজেরা। ফলে মারামারি হানাহানি চলতে থাকলো অনেকদিন। ইতিমধ্যে বিষক্রিয়া শেষ হয়ে গিয়েছে। কিন্তু কারাজানের কালো ঘোড়াগুলো সংখ্যায় গিয়েছে কমে। আবার যদি অবুঝ ঘোড়াগুলো নোভ্যালীর ঐ ফল খেয়ে ফেলে তবে আর রক্ষা নেই। আর অবশিষ্ট থাকবেনা বিরাটাকার ঘোড়ার এই দল। কারন ওরা এখনো জানেনা কেন এই অসুখ হয়েছে তাদের। " "আচ্ছা ওডিলি সবই বুঝলাম কিন্তু তুমি এতসব কি করে জানলে? আর ঐ কালো ঘোড়া কিভাবে বুঝলো যে আমিই ডক্টর গ্রিফিনো আর আমিই ওদের "পয়জোবাইট" এর কবল থেকে রক্ষা করতে পারি। আমি যে সমুদ্রের তীরে গোসল করতে নামবো সেটাই বা কিভাবে বুঝলো প্রানীটা? " আমাকে সব জানিয়েছে আপনার অর্থাৎ পুরাতন তুতানখামেনের প্রধান পুরোহিত বেন্নেস। আর ঐ কালো ঘোড়া কে আমিই জানিয়েছিলাম আপনার সাহায্য আবেদন করার জন্য।" বিস্ময়ে হতবাক হয়ে বললাম "তুমি জেনেশুনে আমাকে আর আমার বন্ধুকে এভাবে বিপদে ফেলে দিলে? কিভাবে পারলে? আমি নাহয় এসব বিপদের জন্য সদা প্রস্তুত কিন্তু তন্ময় তো এসবের কিছুই বোঝেনা। " তন্ময় শুধু ওডিলিকে আমার করা প্রশ্ন গুলো শুনতে পাচ্ছিলো? কারন ওডিলি শুধু আমার সাথেই টেলিপ্যাথির মাধ্যমে কথা বলছে। তন্ময় বুঝতে পেরেছে যে এই এলাকায় পৌছানোর জন্য ওডিলি ই দায়ী। তাই সে ও ওডিলি কে দু একটা গালাগাল দিয়ে বসলো। বেচারা এরকম পরিস্থিতিতে এর আগে পরেনি। তাই ওর দোষ দিচ্ছিনা। ওডিলি বাইরের গ্রহের প্রানী। ও তন্ময়ের শুদ্ধ বাংলা ভাষায় দেয়া গালাগাল না বুঝে বললো "আপনার বন্ধু কি আমার প্রশংসা করলেন?" আমি হাসি চেপে উত্তরে বললাম "হ্যা প্রশংসাই বটে! " তারপর ওডিলি আমার আগের প্রশ্নের উত্তরে বললো "আমার কোন দোষ নেই ডক্টর। আপনাদের এখানে না নিয়ে আসলে অসহায় এই গুপ্ত প্রানীর দল বিলুপ্ত হয়ে যাবে। তাই এই ব্যবস্থা। আমায় ক্ষমা করবেন। " "বুঝলাম! কিন্তু আমার ডানহাতের ভায়োলেট হিলিং টাচে কি ঐ ঘোড়ার দল ঠিক হবে? " "ঠিক হবে তবে সম্পূর্ন ঠিক হতে আরেকটা জিনিস লাগবে। যা ডানহাতে ভায়োলেট হিলিং টাচের সাথে প্রয়োগ করতে হবে ঘোড়া গুলোর ওপর। তাহলেই পরিপূর্ণ সুস্থ হবে ওরা। " "কি সেই জিনিস? "নোভ্যালী " নামক বাগান থেকে খুঁজে বের করতে হবে একটা নাম না জানা ফল। ঐ একহাজার ফলের গাছের একটিতে রয়েছে সেই ফল। কিন্তু সেই ফলের সঠিক বর্ননা আমি দিতে পারবোনা। আমার সে সম্বন্ধে জানা নেই। আমি শুধু জানি "পয়জোবাইট "যে বাগানের ফল তার প্রতিষেধক ফলটিও সেই একই বাগানের ফল।" "ওডিলির কথায় মাথায় আকাশ ভেঙে পড়লো। তারমানে প্রায় এক হাজার ফলের গাছ এক এক করে পরীক্ষা করে খুঁজতে হবে বিষাক্ত ফল "পয়জোবাইট" এর প্রতিষেধক ফল? কিন্তু এটা কি করে সম্ভব? আকাশ থেকে উড়ন্ত অবস্থায় দেখতে পাচ্ছি একটা বিশাল বনভূমি। বনভূমির ওপারে অসংখ্য কালো ঘোড়া বিচরন করছে। ওদের দেখে আমি ভয়ে ভয়ে নেমে পড়লাম জঙ্গলের মধ্যে।দেখেই বোঝা যাচ্ছে এটাই সেই বিখ্যাত ফলের বাগান "নোভ্যালী"!কারন থোকায় থোকায় রংবেরঙ এর লোভনীয় সব ফল ঝুলে আছে বিভিন্ন গাছে। এদের মধ্যেই রয়েছে বিষাক্ত ফল" পয়জোবাইট" আবার এদের মধ্যেই রয়েছে তার প্রতিষেধক!যা খুঁজে বের করা প্রায় অসম্ভব! (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৯ ও অন্তিম পর্ব )
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৭)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৬)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৫)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৪)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ৩)
→ কারাজানের কালো ঘোড়া—(পর্ব ২)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now