বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গ্রামে গেলে নতুন কিছু নিয়ে আসে রাজু। গতবার এনেছিল দুটি শিং মাছ। বোতলে পানি দিয়ে ওদের রাখা হয়। কয়েক মাস পর মাছ দুটি মারা যায়। এবার গ্রামে গেল রাজু। পুকুরে জাল ফেলল কাকা। নানা রকম মাছ ছাড়াও দুটি কাঁকড়া উঠল। এই প্রথম কাঁকড়া দেখল রাজু। কাঁকড়া দেখে সে অবাক। সে কাঁকড়া দুটি বাসায় নিতে চায়। তার অবস্তা দেখে সবাই হাসে। পাত্র জোগাড় করল দাদি। পাত্রের মধ্যে পানি আর কাঁকড়া দেওয়া হলো। পাত্রের মুখে ছিদ্র করা হলো, যাতে বাতাস চলাচল করতে পারে। বাড়ি যাওয়ার পথে রাজু ভাবতে লাগল যে,'কাঁকড়া কোথায় রাখবে? কী খেতে দেবে?' কাঁকড়া দেখে মা হেসে হেসে ঘরের এক কোণে জায়গা দেখালেন। রাজু সেখানে পাত্রটি রাখল। প্রতিদিন নিয়মিত পাত্রে পানি আর খাবার দেয় রাজু। ওর বোন রিয়া ওকে সাহায্য করে। হঠাৎ একদিন দেখা গেল কাঁকড়া একটি নেই। কোথায় গেল? বাবা বলল,'ঘরেই থাকবে।' খোঁজাখোঁজি করে কোথাও পাওয়া গেলনা। এখন সবার মনে ভয়। যদি কারো পায়ে কামড় দেয়। রাজু ও রিয়ার খেলাধুলা বন্ধ। কেউ খাট থেকে নামে না। খাটে বসে খায়। ওখানে পড়াশুনা করে। সেদিন গন্ধ পাওয়ায় মা টর্চ নিয়ে সব জায়গায় খুজল। কাঁকড়া পড়েছিল খাটের নিচে চারপাশে পিঁপড়া। বাবা বলল,'অন্যটি পানিতে ছেড়ে দেওয়ায় ভালো।'
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now