বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাঁকনমালা ও কাঞ্চনমালা(অংশ ২)

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শুদ্ধ শারাফ (০ পয়েন্ট)

X [গত অংশের পর] একদিন রাণী নদীর ঘাটে স্নান করতে গিয়েছেন, কার এক পরমাসুন্দরী মেয়ে এসে বলল, —“রাণী যদি দাসী কেনেন, তো, আমি দাসী হব।” রাণী বললেন —“সূঁচরাজার সূঁচ খুলে দিতে পার তো আমি দাসী কিনি।” দাসী স্বীকার করল। তখন রাণী, হাতের কাঁকন দিয়ে দাসী কিনলেন। দাসী বলল, —“ রাণী মা, তুমি বড় কাহিল হয়েছ; কতদিন না- জানি ভাল করে খাও না, নাও না। গায়ের গয়না ঢিলা হয়েছে, মাথার চুল জটা দিয়েছে। তুমি গয়না খুলে রাখ, বেশ করে ক্ষার - খৈল দিয়ে স্নান করিয়ে দেই। ” রাণী বললেন, “না মা, থাক কি আর স্নান করব, —থাক।” দাসী তা শুনল না; রাণীর গায়ের গয়না খুলে ক্ষার-খৈল মাখিয়ে দিল। দিয়ে বলল —“মা, এখন ডুব দাও।”রাণী গলা- জেল নামিয়ে ডুব দিলেন। দাসী চোখের পলকে রাণীর কাপড় পরে, রাণীর গহনা গােয় দিয়ে ঘাটের উপর উঠে ডাকল— “দাসী লো দাসী পান-কৌ। ঘাটের উপর রাঙ্গা বৌ! রাজার রাণী কাঁকনমালা; — ডুব দিবি আর কত বেলা? ” রাণী ডুব দিয়ে উঠে দেখেন, দাসী রাণী হয়েছে, তিনি দাসী হয়েছেন। রাণী কপালে চড় মেরে, ভেজা চুলে কাঁপতে কাঁপতে কাঁকনমালার সঙ্গে চললেন। রাজপুরীতে গিয়ে কাঁকনমালা পুরী মাথায় করল। মন্ত্রীকে বলে, — “আমি নেয়ে এসেছি, হাতী ঘোড়া সাজাও নি কেন?” পাত্রকে বলে, —“আমি নেয়ে আসব, দোল-চৗেদোলা পাঠাও নি কেন?” মন্ত্রীর পাত্রের গর্দান গেল। সকলে চমকে উঠল, এ আবার কি!—ভয় কেউ কিছু বলতে পারল না। কাঁকনমালা রাণী হয়ে বসল, কাঞ্চনমালা দাসী হয়ে রইলেন! রাজা কিছুই জানতে পারলেন না।[চলবে]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৫ জন


এ জাতীয় গল্প

→ কাঁকনমালা ও কাঞ্চনমালা(অংশ ২)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now