বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাঁকনমালা ও কাঞ্চনমালা (প্রথম অংশ)

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান শুদ্ধ শারাফ(guest) (০ পয়েন্ট)

X এক রাজপুত্র আর এক রাখাল, দুজনে বন্ধু। রাজপুত্র প্রতিজ্ঞা করলেন, যখন তিনি রাজা হবেন, রাখাল বন্ধুকে তাঁহার মন্ত্রী করবেন। রাখাল বলল, —“আচ্ছা।" দুজনে মনের সুখে থাকেন। রাখাল মাঠে গরু চরিয়ে আসে, দুই বন্ধু গলাগলি হয়ে গাছতলায় বসেন। রাখাল বাঁশি বাজায়, রাজপুত্র শােনেন। এভাবেই দিন যায়। রাজপুত্র রাজা হলেন। রাজার কাঞ্চনমালা রাণী, ভান্ডার ভরা মানিক, —কোথাকার রাখাল, সে আবার বন্ধু! রাজপুত্রের রাখালের কথা মনে রইল না। একদিন রাখাল এসে রাজদুয়ারের ধর্ণা দিল —“বন্ধুর রাণী কেমন, দেখাল না।” দুয়ারী তাকে “দূর, দূর” করে তাড়িয়ে দিল। মনের কষ্টে রাখাল কোথায় গেল, কেউ জানল না। পরদিন ঘুম থেকে উঠে রাজা চোখ মেলতে পারেন না। কি হল, কি হল?— রাণী দেখেন, সকলে দেখে, রাজার মুখ- ময় সূঁচ, গা-ময় সূঁচ, — মাথার চুল পর্যন্ত সূঁচ হয়ে গেছে। —এ কি হল! —রাজপুরীতে কান্নাকাটির রোল পড়ল। রাজা খেতে পারেন না, শুতে পারেন না, কথা বলতে পারেন না। রাজা মনে মনে বুঝলেন, রাখাল- বন্দুর কাছে প্রতিজ্ঞা করে তা ভেঙ্গেছেন, সেই পাপে এ-দশা হল। কিন্তু মনের কথা কাউকেও বলতে পারেন না। সূঁচরাজার রাজসংসার অচল হল, —সূঁচরাজা মনের দুঃখে মাথা নামিয়ে বসে থাকেন; রাণী কাঞ্চনমালা দুঃখে- কষ্টে কোন রকম রাজ‍্য চালাতে লাগলেন। [চলবে]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ কাঁকনমালা ও কাঞ্চনমালা (প্রথম অংশ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now