বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

☕ক্যাঙারুর পরিচয়☕

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Siam 2.0 (০ পয়েন্ট)

X আজকে বলবো কিউট প্রানী ক্যাঙারুর পরিচয় ------------gj---------------------------- ক্যাংগারু মারসুপিয়াল গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী। এদের কেবলমাত্র অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দ্বীপগুলিতে দেখা যায়। এরা পিছনের দুই পায়ের উপর লাফিয়ে লাফিয়ে চলে। মার্সুপিয়াল বলে ক্যাঙ্গারুরা অপরিণত বাচ্চার জন্ম দেয়। বাচ্চাগুলি মায়ের পেটের থলিতে থেকে বড় হয়। ক্যাংগারু Macropodidae Kangaroo and joey.jpg বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস জগৎ: Animalia পর্ব: Chordata উপপর্ব: Vertebrata শ্রেণী: Mammalia অধঃশ্রেণী: Marsupialia বর্গ: Diprotodontia পরিবার: Macropodidae দ্বিপদী নাম Macropodidae লাল ক্যাংগারু (Macropus rufus) দুইটি জীব পরিবারে ক্যাঙ্গারুর প্রায় ৫০টি ভিন্ন প্রজাতি আছে। বড় ক্যাঙ্গারুগুলি ম্যাক্রোপোডিডে পরিবারের অন্তর্ভুক্ত। এদের মধ্যে আছে লাল ক্যাঙ্গারু, ধূসর ক্যাঙ্গারু, ওয়ালাবি, প্যাডিমেলন এবং কুওক্কা। অন্য পরিবারটির নাম পোটোরইডে। এই পরিবারে ইঁদুর-ক্যাঙ্গারু, বেটং এবং পোটোরু অন্তর্ভুক্ত। লাল ও ধূসর ক্যাঙ্গারু আকারে সবচেয়ে বড় হয়। এরা লম্বায় ২ মিটার দীর্ঘ এবং ৮৫ কেজি ওজনের হতে পারে। সবচেয়ে ছোট ক্যাঙ্গারু হল ইঁদুর-ক্যাঙ্গারু। এরা লম্বায় লেজ বাদে এক ফুটের মত হয়। ক্যাঙ্গারু কেবল অস্ট্রেলিয়ার মূল ভূখন্ডে, নিউ গিনিতে, এবং আশেপাশের দ্বীপগুলিতে, যেমন তাসমানিয়াতে পাওয়া যায়। অন্য কিছু দেশে ক্যাঙ্গারু নিয়ে যাওয়া হয়েছে। যেমন নিউজিল্যান্ডে টাম্মার এবং হাওয়াইতে ওয়ালাবির বসতি স্থাপন করানো হয়েছে। ক্যাঙ্গারুরা অস্ট্রেলিয়া ও নিউগিনির প্রায় সর্বত্র দেখতে পাওয়া যায়। লাল ও ধূসর ক্যাঙ্গারু তৃণভূমি, সাভানা, এবং উন্মুক্ত বনাঞ্চলে দেখতে পাওয়া যায়। রক ওয়ালাবিগুলি দক্ষিণের মরুভূমিতে উল্লম্ব পাহাড়ের দেয়াল ঘেঁষে বাস করে। বেটংগুলি ঊষর অঞ্চলে গর্ত খুঁড়ে বাস করে। গেছো ক্যাঙ্গারু অতিবৃষ্টি অরণ্যের গাছের উঁচু অংশে বাস করে, আর ইঁদুর-ক্যাঙ্গারুগুলি একই অরণ্যের মাটির ঝোপঝাড়গুলিতে ঘুরে বেড়ায়। লাল-গলাবিশিষ্ট ওয়ালাবিগুলি বিভিন্ন বসতিতে বাস করে, যার মধ্যে আছে তাসমানিয়ার পর্বতগুলির বরফময় শৃঙ্গ। বিপন্ন কুওক্কাগুলি এখন কেবল অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিমের দুইটি দ্বীপে দেখতে পাওয়া যায়। অনেক ক্যাঙ্গারু প্রজাতির অভিযোজনের ক্ষমতা প্রবল। এরা উন্মুক্ত পার্ক, বাগান, এমনকি গল্‌ফ কোর্সেও বাসা গাড়ে। ফসিলের নমুনা থেকে অনুমান করা হয় যে ক্যাঙ্গারুরা প্রায় ১৫ মিলিয়ন বছর আগে, মায়োসিন যুগে, অস্ট্রেলিয়াতে আসে। ৮ মিলিয়ন বছর আগে জলবায়ুর পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার অতিবৃষ্টি অরণ্যগুলির জায়গায় উন্মুক্ত বনাঞ্চল ও সাভানা তৃণভূমির আবির্ভাব ঘটে, ফলে ক্যাঙ্গারুরাও বিবর্তিত হয়ে বর্তমানে আমাদের পরিচিত নানা প্রজাতিতে রূপ নেয়। আদি ক্যাঙ্গারুগুলি ছিল বিশালাকার। এরা প্রায় ১০ ফুট লম্বা ও প্রায় ২০০ কেজি ভারী ছিল। জোসেফ ব্যাংকের ১৭৭০ সালের ১২ই জুলাইয়ে ডায়রির পাতায় ক্যাঙ্গারু কথাটার প্রথম দেখা পাওয়া যায়। বর্তমানে যেখানে কুকটাউন অবস্থিত সেখানে ক্যাপ্টেন কুকের জাহাজ গ্রেট ব্যারিয়ার রিফের সঙ্গে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজ মেরামতির জন্য সাত সপ্তাহের জন্য তাদের সেখানে থাকতে হয়েছিল। জোসেফ ব্যাংক ও ক্যাপ্টেন কুক এখানে ক্যাঙ্গারু দেখতে পান। একটা গল্প প্রচলিত আছে যে , তারা এক আদিবাসীকে প্রাণিটার নাম জানতে চান । সেই আদিবাসী বলেন "ক্যাঙ্গারু" অর্থাৎ "আমি তোমাদের কথা বুঝতে পারছি না"। কুক ও তার সঙ্গী ভাবে প্রাণিটার নাম বুঝি ক্যাঙ্গারু। এইভাবে ক্যাঙ্গারু নামটা সভ্য সমাজে প্রচলিত হয়ে গেছে। [Collected from Wikipedia]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ ☕ক্যাঙারুর পরিচয়☕

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now