বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করেই চুড়ির দোকানের সামনে চলে এলাম ....
রং বে রং এর কাঁচের চুড়ির বাহার ...
হঠাৎ করেই একটা শূণ্যতা খেলে গেল আমায় জুড়ে ...
মনে হচ্ছিল এমন দুটো হাতের খুব প্রয়োজন যে হাত আমি সাজিয়ে দেব রংধনু রং এর চুড়িতে ...
চলতে পথে তার চুড়ির টুং টাং শব্দ বার বার জানিয়ে দেবে তার অস্তিত্ব ...
তার চুড়ির মিষ্টি শব্দ ঘুম ভাঙাবে আমার ...
এসব ভাবতে ভাবতে কখন যেন নিজের অজান্তে হাতে চুড়ি তুলে নিলাম ...
আমার সামনে দুটো হাত বাড়িয়ে দিল সে ..
আমি চুড়ি পরাতে পরাতে ফিরে তাকাতেই এক ছুটে পালিয়ে গেল সে ...
তার হাতের শেষ চুড়িটা ভেঙে গেল আমার হাতেই ....
জানিনা তার কাটল কতটা আমার কেটে গেল বেশ ...
ভাঙা চুড়িটা রয়ে গেল আমার হাতে ..
মুখটা ওড়নার আড়ালে লোকানো তাই দেখতে পেলাম না মুখটা...
আমি পিছনে ছুটবো তখন চুড়িআলী আটকে দিল আমায় ...
টাকাটা দিয়ে বোকার মত দাড়িয়ে ছিলেম আমি..
একটু পরে আমার বেস্ট ফ্রেন্ড বহ্নি জোড়ে চর বসালো আমার পিঠে ...
কোথায় হারিয়ে গিয়েছি জানতে চাইল ...
আমি বললাম, আমি নই হারিয়ে গেছে মন ...
বাড়ি ফিরে এলাম ...
কিছুতেই ভুলতে পারছি না সেই হাতদুটো ...
ভাবলাম খুঁজে বের করব তাকে ...
বহ্নি কে বললাম খুঁজে দিতে ...
কিন্তু কি করে খুঁজে পাব তাকে, কিছুই জানিনা আমি .. ..
যে ক দিন মেলা চলল প্রতিটা দিন সেই সময় সেই চুড়ির দোকানের সামনে গিয়ে দাড়িয়ে থেকেছি ঘন্টার পর ঘন্টা ...
খুঁজে পেলাম না তাকে ...
কিন্তু তারে খুঁজে পাওয়ার প্রবল ইচ্ছেটা দিনকে দিন বেড়েই চলেছে আমার ....
আজকাল মনে হয় পাগল হয়ে গেছি আমি ...
ঘুমের মাঝে তার চুড়ির শব্দ শুনতে পাই বারং বার ...
একা চলতে পথে বার বার পিছন ফিরে তাকাই, মনে হয় সে আমার সাথেই আছে ...
নিজের ওপরে খুব রাগ হয় এটা ভেবে কেন একবার চেয়ে দেখলাম না তার মুখটা ...
ব্যপারটা আর বহ্নি র মাঝে সীমাবদ্ধ থাকল না ...
সব বন্ধুগুলো জানতে পেরে গেল ..
সবাই বোঝাচ্ছে আমায়, এটা কেন ব্যপার নয় ...
ভুলে যা ...
কি করে ভুলব আমি ..???
সে যে মিশে আছে আমার মাঝে. ..
আমার প্রতিটা ভাবনায়, কল্পনায় ...
তার চুড়ির শব্দে ঘুম ভাঙে আমার ...
খুব যে ভালবেসে ফেলেছি তাকে ...
আজ কাল ঘুমাতেও ভয় হয় , তাহলেই তো সে এসে চলে যাবে ...
কিছুতেই খুঁজে পাইনা তাকে ...
এদিকে মা আর বহ্নি আমার পিছনে বিয়ের জন্য লেগে পরল...
মা বহ্নিকে খুব পছন্দ করে অনেক আগে থেকে ...
জানি বহ্নিও ...
মায়ের বাড়াবাড়িতে আমি রাজি হই ..
তবে বহ্নিকে একটা কথা পরিস্কার জানিয়ে দেই, ওকে কখনও ভালবাসতে পারব না আমি ...
আমি যে ভালবাসি শুধু তাকে
ও সব জেনেই রাজি হল ...
বিয়ের পরে ঘরে ঢুকতেই চুড়ির শব্দটা শুনতে পেলাম ...
খুব রাগ হল বহ্নির ওপর ...
রেগে গিয়ে ওকে বললাম,
- এখনই খুলে ফেল তোর চুড়ি। আর কখনও কাঁচের চুড়ি পরবি না তুই
- আচ্ছা। তোর চুড়ি তুই ই খুলে নে ...
- মানে? ??? চমকে গেলাম আমি ..
- কিছুনা। ঠিক করে চুড়িও পরাতে পারিস না আবার বড় বড় কথা ... হাত টাই তো কেটে দিয়েছিস আমার ...
- তুই ..!!!!!!!
আগে বলিস নি কেন? ???
- বলে বলে ক্লান্ত হয়ে গেছি শুনেছিস কখনও? ??
সেই তিন বছর আগে থেকে ভালবাসে যাচ্ছি তোর কোন ভ্রুক্ষেপ ই নেই ... তো কি করব আমি? ???
সে দিন আমার হাত কেটে প্লাস্টার লাগিয়ে এলাম জানতেও চাইলি না ...
- আরে আমি তো তোকে ভাবিই নি ...
- হয়েছে থাক আর বলতে হবে না। তোর জন্য আমি আজ ও শাড়ী পরতে পারলাম না ..
( সেই নীল রংঙে আমার স্বপ্ন পড়ী , আমার পড়ানো সেই রংধনু চুড়িতে আমার সাথে সারা রাত ধরে ঝগড়াই করে চলল...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now