বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার মনে সেসব ইচ্ছা জন্ম নেয়,যেসব পূরণ হবে না।যদিও তা আগে পূরণ সম্ভব ছিল,কিন্তু এখন নেই।
বাবা মা ছোটবেলায় আমার হাতে এমন একটা জিনিস তুলে দিল,যেটা আমি পছন্দ করতাম না।এখন সেটার প্রতি এতটাই আসক্ত আর নেশা জন্মেছে যে সেটা ছাড়তে পারছি না।এখন সেই জিনিসটা হাতে নিলে সবাই রেগে যায়।অন্যরা সবাই রেগে গেলেও বকা দেয় না।বিরক্ত হয়।অথচ বাবা খুব রেগে যায়।বকা দেয়।
ইচ্ছা ছিল ভালো রেজাল্ট করব।কিন্তু ঐ জিনিসটার জন্য হয় নি।একবার অনেক রেগে ঐ জিনিসটা ফেলে দিয়েছি।কিন্তু নেশা বারবার তার কাছে টেনে নিয়ে যায়।
এখন এক এমন পরিস্থিতিতে আছি যেখানে জীবন বলতে কিছুই নেই।জীবনের শেষ সীমায় পৌছানোর পূর্বেই এই জীবনখেলা শেষ করতে ইচ্ছা করে।এমন কী দোষ করলাম যে আমার বাবা মা আমাকে সাহায্য করছে না?
আর বাবা মা ই সাহায্য না করে,তবে অন্যরা কেন করবে?
এখানে আমার স্বাধীনতা নেই।তাই মনের ইচ্ছাগুলো বন্দি।আর বন্দি ইচ্ছা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় আর মরে যায়।আর ইচ্ছা মরে গেলে মনের মধ্যে পুড়িয়ে ফেলতে হয়।তখন পোড়াইচ্ছার ছাই মনকে কালো আর ময়লা করে দেয়।আর কালো মন,ময়লাযুক্ত মন নিয়ে বেঁচে থাকা যায় না।তবুও কালো মন নিয়ে বেঁচে আছি।জানি না কবে শেষ হবে এ জীবন আর কালো মনের জীবনের গল্প।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now